ওয়ার্কার্স পার্টি থেকে অব্যাহতি নিয়েছেন বিমল বিশ্বাস

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি থেকে অব্যাহতি নিয়েছেন দলটির পলিটব্যুরোর সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বিমল বিশ্বাস।

মঙ্গলবার (২২ অক্টোবর) তিনি পার্টির কাছে অব্যাহতি দিয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

এ বিষয়ে বিমল বিশ্বাস গণমাধ্যমকে    বলেন, আমি পার্টির প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি পাঠিয়েছি। পরে আমি মেনন (দলটির সভাপতি রাশেদ খান মেনন) ভাইকে বিষয়টি ফোনে জানিয়েছি। একটি মার্কসবাদ, লেনিনবাদভিত্তিক কমিউনিস্ট আদর্শ থেকে অধঃপতিত নেতৃত্বের অধীনে কেউ পার্টি করতে পারে বলে আমি মনে করি না। ওয়ার্কার্স পার্টি এই আদর্শের অধিকার হারিয়েছে। এ কারণে অব্যাহতি নিয়েছি।

আগামী ০২ নভেম্বরর ওয়ার্কার্স পার্টির কংগ্রেস শুরু হচ্ছে। এই কংগ্রেসের আগেই পার্টির মধ্যে মতাদর্শভিত্তিক নানা দ্বন্দ্ব তৈরি হয়েছে। এরই বহিঃপ্রকাশ হিসেবে বিমল বিশ্বাসের অব্যাহতি  নিয়েছেন ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.