আর এ র্যালির মধ্য দিয়ে আমরা এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে প্রতিবাদের যাত্রা আবারো শুরু করছি। আমরা মনে করছি, যতক্ষণ পর্যন্ত এই অত্যাচার নির্যাতনের শেষ না করতে পারবো, যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের গ্যারান্টি দিতে না পারব, এবং এই অত্যাচার নির্যাতন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেএসডির আ স ম আব্দুর রব, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, বিকল্পধারা বাংলাদেশ চেয়ারম্যান ড. নুরুল আমি বেপারী, গনফোরামের কার্যনির্বাহী কমিটির সভাপতি এড. সুব্রত চৌধুরী, গোণফোরাম নেতা এড. জগলুল হায়দার আফ্রিক, মোস্তাক আহমদ, জেএসডির তানিয়া রব, আব্দুল মালেক রতন, নাগরিক ঐক্যের মমিনুল হক, শহিদুল্লাহ কায়সার, ডা: জাহিদ, ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, বিকল্প ধারা বাংলাদেশে আজমিরি বেগম ছন্দা প্রমূখ।
শুদ্ধস্বর/এস এ কে

