শ্রেণীহীন সমাজে সাজবেই পৃথিবী- – এস.আই.তানভী

লেলিহান শিখা জ্বলে পাজরে পাজরে

ব্যথায় ব্যথায় জমা হওয়া বিষ-ভরা পেয়ালা,

অবিরত দোল খায় অন্তরে অন্তরে।

 

শত শত মাইল দিলাম একাকী পাড়ি-

কোথাও নেই একটাও শ্রেণীহীন সমাজ,

হতাশা, লাঞ্ছনা নিয়ে একাকীই মরি।

 

শ্রেণী- ব্যবধানের যাতাকলে পিষ্ট হই অবিরত

প্রতিবাদ করাটাই অপরাধ, নির্মম বেত্রাঘাত

তারাতো দেখতেই পায় না- হৃদয়ের ক্ষত।

 

তবুও হাল ছাড়ি না, কখনোই ছাড়ি না আশা

রক্তাক্ত চরণে, ক্লান্ত দেহ-মন নিয়ে

অনাগত প্রজন্মের তরে রেখে যাই ভালোবাসা।

আমার কথা বুঝতে অপারগ এই মূর্খ সভ্যতা

শ্রেণী-শোষকদের কালো দাঁত ভাঙতে

অনাগত প্রজন্মকে জাগাবেই আমার কবিতা।

 

প্রস্তুতি চলছে, সেই দিন আর বেশি দূরে নয়

জানি না- পৃথিবীর কোনদিক থেকে তারা আসছে

তবে আসবেই, শ্রেণীহীন সমাজ করবেই জয়,

হয়তো সেদিন আমি থাকবো না, পৃথিবী টা হবে শান্তিময়।

tanvie

এস.আই.তানভী

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.