রবার্ট মুগাবে আর নেই

জিম্বাবুয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই। শুক্রবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
মুগাবের পরিবারের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।
১৯৮০ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পাওয়ার পর জিম্বাবুয়ের ক্ষমতায় ছিলেন মুগাবে। ২০১৭ সালের নভেম্বরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যূত করা হয় মুগাবেকে। গত এপ্রিল থেকে তার চিকিৎসা চলছিল সিঙ্গাপুরে।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.