মিন্নির জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিনের রায় বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এই আদেশের ফলে মিন্নির কারামুক্তিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। আজ সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এ আদেশ দেন।

আদালতে মিন্নির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেএড আই খান পান্না ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি এএম আমিন উদ্দীন।

গতকাল ১লা সেপ্টেম্বর মিন্নিকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ রিটের শুনানী নিয়ে আজ আপিল আদালতআদেশ দেন।

এর আগে গত ২৯শে আগস্ট আয়শা সিদ্দিকা মিন্নিকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ জামিন আদেশ দেন। জামিনকালীন সময়ে তাকে তার বাবা মোজাম্মেল হকের জিম্মায় থাকার নির্দেশ দেন আদালত। একইসঙ্গে গণমাধ্যমে কোনো ধরনের কথা না বলতেও নির্দেশ দেয়া হয় মিন্নিকে।

ওইদিন মিন্নির জামিনের পর সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, মিন্নির জামিনে আমরা মর্মাহত।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.