সীমান্ত গান্ধী খান আব্দুল গাফফার খান এবং রবীন্দ্র নাথ © শিবানন্দ পাল

আজ ৩১ শে আগস্ট … সীমান্ত গান্ধী খান আবদুল গাফফার খান নামটা বর্তমানে খুব একটা পরিচিত নাম নয়। ৩১ শে আগস্ট, ১৯৩৪ বোলপুর স্টেশনে দাঁড়িয়ে ছিলেন রবীন্দ্রনাথ। সাত সকালে যাত্রীদের কৌতূহল ছিল গুরুদেব কি শান্তিনিকেতন ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু তখন কলকাতা যাবার কোনও ট্রেন ছিল না। ট্রেন তো চলে গেলো। তাহলে? জানা গেল, তিনি একজন অতিথিকে রিসিভ করতে বোলপুর স্টেশনে এসেছেন! কে সেই এমন মান্যগণ্য অতিথি! যার জন্যে স্বয়ং গুরুদেব উপস্থিত হয়েছেন স্টেশনে? বেশ কিছুক্ষণ পরে বর্ধমানের দিক থেকে একটি ট্রেন এসে বোলপুরে থামল। দেখা গেল রেলগাড়ির তৃতীয় শ্রেনির একটি কামরা থেকে নামছেন দীর্ঘদেহী বলিষ্ঠ এক পাঠান যুবক। তাঁকে দেখা মাত্র রবীন্দ্রনাথ এগিয়ে গেলেন।

69430930_487963678703241_5753031224666882048_n

৪৪ বছর বয়স্ক পাঠান যুবক নত হবার চেষ্টা করতেই ৭৩ বছরের গুরুদেব তাঁকে বুকে জড়িয়ে ধরলেন। খান আবদুল গাফফার যুবক না হলেও এমন কিছু মধ্যবয়স্ক নন। কবিপুত্র রথীন্দ্রনাথের চেয়েও দু বছরের ছোট। সর্বত্যাগী ফকির সেদিনের ওই মানুষটি একজন সাধারণ নয় অসাধারণ মানুষ হিসেবে রয়ে গিয়েছেন ইতিহাসের পাতায়। তাঁর জন্মদিন বা মৃত্যু দিন সাড়ম্বরে পালিত হয় না। অথচ স্বাধীনতা আন্দোলনের দিনগুলিতে ভারতের মানুষ তাঁকে চিনতেন ‘সীমান্ত গান্ধী’ হিসেবে। এই মানুষটি শান্তিনিকেতনের কথা প্রথম শুনেছিলেন গান্ধিজির কাছে। শুনেছিলেন কবিগুরু বোলপুরের কাছে একটি গ্রামে গরীব মানুষের উন্নয়নের জন্যে একটি সংগঠন ও একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। পেশোয়ার থেকে তাই বড়ো পুত্র আব্দুল গনিকে পাঠিয়েছিলেন শান্তিনিকেতনে লেখাপড়া শিখতে। পুত্রের মাধ্যমে তাঁর সাথে রবীন্দ্রনাথের যোগসূত্র। ১৯৩৪ সালে হাজারিবাগ জেল থেকে মুক্তি পেতেই তিনি বাংলায় আসতে চেয়েছেন।

69348205_738541819935833_4647622598203539456_n.jpg

তাঁর আন্তরিক ইচ্ছে কবিগুরুর সাথে একটিবার দেখা করার। প্রথমে তিনি পাটনা গিয়েছিলেন বাবু রাজেন্দ্রপ্রসাদের কাছে। তখন বাবু রাজেন্দ্রপ্রসাদ একজন স্বাধীনতা সংগ্রামী তথা কংগ্রেস কর্মী। পরবর্তীকালে রাষ্ট্রপতি হয়েছেন। পাটনা থেকে বাবু রাজেন্দ্রপ্রসাদ শান্তিনিকেতনে খবর পাঠালেন- খান আবদুল গাফফার খান দেখা করতে চান রবীন্দ্রনাথের সঙ্গে। তাঁর আগ্রহ শ্রীনিকেতন সম্পর্কেও। সেই একান্ত ইচ্ছায় … বোলপুর স্টেশন থেকে কবিগুরু তাঁকে প্রথমে নিয়ে এলেন বিশ্বভারতীর লাইব্রেরী প্রাঙ্গণে। সেখানে সমবেত আশ্রমিক, ছাত্রছাত্রী ও অন্যান্যদের সামনে ‘অতিথি’র পরিচয় করিয়ে বললেন, … খান সাহেবের শান্তিনিকেতন সফর আশ্রমবাসীদের জীবনে স্মরণীয় ঘটনা। তিনি যখন কারান্তারালে গিয়েছেন, পুত্রকে পাঠিয়েছেন এখানে লেখাপড়া শেখার জন্য। এতেই প্রমাণ মেলে বিশ্বভারতীর প্রতি তাঁর কতখানি আস্থা ও মমত্ববোধ আছে। তাঁর অনুভুতি আমাদের স্পর্শ করেছে। গাফফার খান সেসময় একদিনের বেশি শান্তিনিকেতনে থাকতে পারেন নি। কিন্তু ওই একদিনেই তিনি শান্তিনিকেতন-শ্রীনিকেতনের প্রতিটি বিভাগ ঘুরেছেন … দেখেছেন নিজের চোখে।

69299661_437484083523436_8993137012122845184_n.jpg

পরের দিন শান্তিনিকেতন ত্যাগের আগে সকালে উদয়ন প্রাঙ্গণে গুরুদেব তাঁর সংবর্ধনার আয়োজন করেছেন। সেখানে বাংলা হরফে লেখা নিজের ভাষণ উর্দুতে পাঠ করেছেন। “… থোরেসে অরসেকে লিয়ে অপ হামারে ইহা তসরিফ লায়ে হৈ …।” নিজের হাতে খসড়া করা সেই ভাষণে কবি বলেছিলেন, “অল্পক্ষণের জন্যে আপনি আমাদের মধ্যে এসেছেন। কিন্তু সেই সৌভাগ্যকে আমি অল্প বলে মনে করিনে। আমার নিবেদন এই যে, আমার এ কথাকে আপনি অত্যুক্তি বলে মনে করবেন না যে আপনার দর্শন আমাদের হৃদয়ের মধ্যে নতুন শক্তি সঞ্চার করেছে। প্রেমের উপদেশ মুখে বলে ফল হয় না, যারা প্রেমিক তাদের সঙ্গই প্রেমের স্পর্শমান। তার স্পর্শে আমাদের অন্তরে যেটুকু ভালবাসা আছে তাঁর মুল্য বেড়ে যায়। অল্পক্ষণের জন্যে আপনাকে পেয়েছি কিন্তু এই ঘটনাকে ক্ষণের মাপ দিয়ে পরিমাপ করা যায় না। যে মহাপুরুষের হৃদয় সকল মানুষের জন্য, সকল দেশেই যাঁদের দেশ তাঁরা যে কালকে উপস্থিত মতো অধিকার করেন, তাঁকে অতিক্রম করেন, তাঁরা সকল কালের। এখানে আপনার ক্ষণিক উপস্থিতি আশ্রমের হৃদয়ে স্থায়ী হয়ে রইলো।” সংবর্ধনার উত্তরে গাফফার খান সেদিন বলেছিলেন, “গুরুদেব” তাঁকে যে আন্তরিক সংবর্ধনা জানিয়েছেন, তাতে তিনি অভিভুত।

69625792_2337804989601320_2279680877355073536_n.jpg

এখানে আশার আগে যা তিনি শুনেছিলেন, নিজের চোখে দেখে মনে হচ্ছে তাঁর চেয়েও বেশি মহৎ কাজ সম্পন্ন হয়েছে। কবি এখনে যে আদর্শ অনুসরণ করেছেন, তাঁর ভিত্তিতে ভারত উন্নতির পথ খুঁজে পাবে। ধর্মের অপবাখ্যার মধ্য দিয়েই সাম্প্রদায়িক মনোভাবের বিষবাষ্প ছড়িয়ে পড়ে, এর জন্যই ভারতের জনগনের আশা আখাঙ্খার পূর্ণতায় বাধা আসছে। গাফফার খান সেদিন শান্তিনিকেতন থেকে চলে যাবার পর রবীন্দ্রনাথ একটি পত্রে গান্ধীজিকে তাঁর সম্পর্কে লিখেছেন- ‘এক অকপট সরলতার’ মানুষ। তারপর কেটে গেছে অনেক দিন। … রবীন্দ্র প্রয়াণের খবর পেয়ে এই মানুষটি পেশোয়ার থেকে কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে জানিয়েছিলেন, এই ঘটনার প্রায় পঁইত্রিশ বছর পর গাফফার খান আবার শান্তিনিকেতন এসেছিলেন। তখন তাঁর বয়স ৭৯। ক্লান্তিময় বার্ধক্য জাঁকিয়ে বসেছে শরীরে। স্বাধীন পাকিস্থান সৃষ্টির ১৭ বছরের মধ্যে ১৫ বছর কেটেছে তাঁর কারাগারে। তিনি ‘হিন্দু ও বিশ্বাসঘাতক’ এই ছিল তাঁর বিরুদ্ধে অভিযোগ। অধিকাংশ সময় তাঁর কেটেছে নির্জন কারাগারে নয়ত নজরবন্দি হিসেবে। ১৯৬৪ সালে স্বেছা নির্বাসন বেছে নিয়েছিলেন আফগানিস্থানের একটি ছোট্ট গ্রাম জালালাবাদে। স্থির করেছিলেন সেখানেই রবীন্দ্রনাথ ও গান্ধিজির জীবন দর্শন সম্বল করে বাকি জীবন কাটিয়ে দেবেন। বছর পাঁচেক পর ১৯৬৯ সালে গান্ধী জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি হিসেবে জয়প্রকাশ নারায়ণ তাঁকে ভারতে আসার আমন্ত্রণ জানান। তিনি সে অনুরোধ অগ্রাহ্য করতে পারেন না। ভারতের স্বাধীনতা প্রাপ্তির বাইশ বছর পর বিপর্যস্ত স্বপ্ন ও আদর্শ আর ভাঙা মন নিয়ে তিনি সেই ভারতের মাটিতে পা রেখেছিলেন। দিল্লিতে নেহেরু কন্যা প্রিয় ইন্দুকে বলেছিলেন তাঁকে যেন একটিবার শান্তিনিকেতন যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। শান্তিনিকেতন কেন? মৃদু হেসে উত্তর দিয়েছিলেন, কেন জানো? ১৯৩৪ সালে প্রথম যখন যাই, গুরুদেবের কাছ থেকে স্নেহভা /ফেসবুক কর্নার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.