শহীদ মিনারে শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন অধ্যাপক মোজাফফর আহমদ

জাতীয় শহীদ মিনারে শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত হলেন মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা এবং ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) একাংশের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ আনা হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য।

এসময় অধ্যাপক মোজাফফর আহমদকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ, ছাত্রলীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিব), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ),  জেএসডি ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় খেলাঘর, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), জাতীয় জাদুঘর, বাংলাদেশ কবিতা পরিষদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আমরা মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সংগঠনের সদস্য এবং সাধারণ মানুষ।

এসময় অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ ফুলে ফুলে ভরে যায়।

কেন্দ্রীয় শহীদ মিনারে মোজাফফর আহমদের মরদেহে শ্রদ্ধা নিবেদনের সময় তার মেয়ে আইভী আহমদ বলেন, আমার বাবা সারাজীবন গরিব মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। বাংলাদেশের সংবিধানের চারটি স্তম্ভ বাস্তবায়নের মাধ্যমে দেশের সব মানুষের মৌলিক চাহিদা পূরণ হলেই বাবার স্বপ্নপূরণ হবে।

অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শেষ করা হয়।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.