ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে দুর্ঘটনায় ৪ জন নিহত

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলায় যাত্রীবাহী বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রামগোপালপুর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ছাড়া দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয় যাত্রী। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরিপুর থানার ওসি কামরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.