মশার অত্যাচারে অতিষ্ট হয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজধানীর এক বাসিন্দা। দাবি করেছেন, নিয়মিত হোল্ডিং ট্যাক্সসহ অন্যান্য ট্যাক্স পরিশোধ করার পরও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তিনি। তার এলাকায় মশার প্রচণ্ড উৎপাত থাকলেও তা নিরসনে উদ্যোগ নেয়নি সিটি করপোরেশন। এই অবস্থায় মশা বাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভবানা রয়েছে।
ভুক্তভোগী ওই বাসিন্দার নাম ইউসুফ আহমেদ। তিনি রাজধানীর পল্লবী থানার কালশী মেইন রোড এলাকার ১২ নম্বর সেক্টরের বি-ব্লকের ৭৯/বি নম্বর বাসায় বাস করেন। গত ৩০শে জুলাই তিনি পল্লবী থানায় জিডিটি করেছেন। জিডি নং ২৭৬৬।
ইউসূফ আহমেদ জিডিতে উল্লেখ করেছেন, তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
শুদ্ধস্বর/বিটি

