মন্ত্রীর অনুষ্ঠানে ত্রাণ না পেয়ে স্লিপ হাতে বন্যার্তদের বিক্ষোভ

কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাকরে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ত্রাণ না পেয়ে স্লিপ হাতে বিক্ষোভ করেছে বন্যার্তরা।

সোমবার টাঙ্গাইলে ভূঞাপুর পৌরসভার টেপিবাড়ি এ ঘটনা ঘটে। এর আগে টেপিবাড়ি স্কুল মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠান শেষে মন্ত্রী মঞ্চ থেকে চলে যাওয়ার পর ত্রাণ না পাওয়া বন্যার্তরা টেপিবাড়ি থেকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সামনে আসেন।

মিছিল নিয়ে আসা তারাই গ্রামের গোলাপ হোসনের স্ত্রী খালেদা, বাদলের স্ত্রী রাশিদাসহ অনেকেই জানান, টেপিবাড়িতে মন্ত্রী ত্রাণ দিতে আসবে এই বলে স্থানীয় মেম্বার (ইউপি সদস্য) মিনহাজ চেয়ারম্যানের সীলযুক্ত ত্রাণের স্লিপ দেয় আমাদের।

পরে স্লিপ নিয়ে আমারা মন্ত্রীর অনুষ্ঠানে যাই। কিন্তু মন্ত্রী চলে যাওয়ার পর সেখান থেকে কোন ত্রাণ দেয়া হয়নি। পরে সেখানকার লোকজন জানায় আমাদের জন্য কোন ত্রাণ বরাদ্দ নাই।

অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা জানান, স্লিপ পাওয়া সকলের মাঝে ত্রাণ বিতরণ করা হবে। মন্ত্রী মহোদয় চলে যাওয়ার কারণে সেখান থেকে আমরাও চলে আসি। পরে তারা ক্ষুব্ধ হয়ে উপজেলা পরিষদে গিয়েছে। তাদের ত্রাণ পাওয়া গেছে। স্থানীয় মেম্বার মিনহাজের মাধ্যমে তাদের মাঝে ত্রাণ বিতরণ করা হবে।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.