ভাবগম্ভীর পরিবেশে জার্মান আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন

 

গত রবিবার ২৫শে আগস্ট ফ্রাঙ্কফ্রুট শহরের হাউস গালুসে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের উপস্থিতিতে জাতীয় শোকদিবস এবং একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকলের আত্নার প্রতি শ্রদ্ধা জানিয়ে, জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জার্মানি আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাহিদুল ইসলাম পুলকের সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী আসিফ হোসেন দিপের প্রানবন্ত পরিচালিত এই শোকসভায় দলীয় সাধারণ সম্পাদক আব্বাস আলী চৌধুরীর সামগ্রিক ততত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন মানহাইম প্রবাসী বীর মুক্তিযোদ্ধা জার্মানি আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা জনাব নুরুল ইসলাম, প্রধান বক্তা জার্মানি আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব আমিনুর রহমান খসরু, বিশেষ অতিথি হিসাবে উপদেষ্টা নাসিরুদ্দিন, উপদেষ্টা জাহাংগীর হোসেন, উপদেষ্টা আশুতোষ বণিক, সহ সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি আতিকুর রহমান সবুজ, সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি মাবু চৌধুরী ছিলেন।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.