রাজধানীর ধাক্কা এবার বরিশালেও। সেখানে একটি ওয়ার্ডে এখন ডেঙ্গু রোগী ৭৯ জন। গতকাল সংখ্যা ছিল ৫০ জনে। অর্থাৎ ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৭৯ রোগী। এ তালিকায় যোগ হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মো. ইসরাইল হোসেন। তাকে শেবাচিম হাসপতালে বুধবার গভীর রাতে ভর্তি করা হয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিমে) হাসপাতালে। বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালে ৭৯জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
শুদ্ধস্বর/আইপি

