নাগরিক ঐক্যের সাংবাদিক সম্মেলনে বিনা খরচে ডেঙ্গুজ্বরের পরীক্ষা এবং চিকিৎসা দাবী

  নাগরিক ঐক্য  প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প স্থাপন করে মশা মারার ওষুধ ছিটানো এবং অক্রান্তদের বিনা পয়সায় পরীক্ষা এবং চিকিৎসার দাবী জানিয়েছে নাগরিক ঐক্য , আজ এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না এই দাবী জানান , সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন   দলের উপদেষ্টা সাবেক এমপি  এস এম আকরাম ,কেন্দ্রীয় কমিটির সদস্য মমিনুল ইসলাম,শহিদুল্লাহ কায়সার,জিন্নুর চৌধুরী দিপু, মোফাকখারুল ইসলাম নবাব,আতিকুর রহমান, ডাঃ জাহেদুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা ।     সাংবাদিক সম্মেলনে তারা বলেন                 দেশ ও জাতির এক বিশেষ জটিল সময়ে আমরা আজ আপনাদের   সামনে উপস্থিত হয়েছি । আপনাদের ধন্যবাদ এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। ডেংগুর ভয়াবহ বিস্তারের কারণে দেশ আজ এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে। সারা বিশ্বের মিডিয়ায় বাংলাদেশে ডেংগু পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, এটা এর মধ্যেই মহামারীর পর্যায়ে পৌঁছে গেছে। দেশের সবকটি জেলা এখন ডেংগু কবলিত। পত্রিকান্তরে প্রকাশ এ পর্যন্ত ৬১ জনের মৃত্যু হয়েছে। অথচ মাত্র কয়েক দিন আগে আমরা দেখেছি এই ডেংগু নিয়ে সরকারের স্বাস্থ্যমন্ত্রী এবং সিটি করপোরেশনের দুই মেয়র কী বাগাড়ম্বর করেছেন, অনর্থক বিরোধী দলীয় রাজনীতিকে দোষারোপ করেছেন। একথা নিশ্চিত করেই বলা যায়, এদের হাতে দেশের মানুষ নিরাপদ নয়। এরা এখন পর্যন্ত কার্যকর মশা মারবার ওষুধ আমদানি করতে পারেনি, কিন্তু মশা মারবার নাটক করছে। বর্তমান ওষুধটি কার্যকর নয়, এমন রিপোর্ট গত দুই/তিন বছর থেকে পত্রিকায় দেখা গেলেও শুধুমাত্র পছন্দের কোম্পানিকে অন্যায়ভাবে কাজ পাইয়ে দেবার জন্য একই ওষুধ কেনা হয়েছে। পত্রিকায় এসেছে, হাইকোর্ট জানিয়েছে গত ফেব্রুয়ারিতেই দুই সিটি কর্পোরেশনকে ডেংগুর ব্যাপারে সতর্ক করা হয়েছিলো। কোনো ব্যবস্থাতো নেয়াই হয়নি, বরং দেশকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রেখে স্বাস্থ্যমন্ত্রী বিদেশে যান পারিবারিক সফরে। কার্যকর নতুন ওষুধ কেনার জন্য বরাবরের মতো প্রধানমন্ত্রীকে নির্দেশ দিতে হয়েছে। এরকম একটা ব্যাপারেও যদি প্রধানমন্ত্রীর নির্দেশ প্রয়োজন হয় তাহলে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র, স্বাস্থ্যমন্ত্রী এবং এর সাথে সংশ্লিষ্ট অন্য কারো পদে থাকার কোন নৈতিক অধিকার থাকে না। এর মধ্যেই আমরা খবর পেয়েছি ঢাকা মহানগরের সমস্ত হাসপাতাল ডেংগু রোগী দিয়ে ভর্তি হয়ে গেছে। আগামীতে আরো যারা আক্রান্ত হবেন তাদের জায়গা দেয়া হবে কোথায়, চিকিৎসা হবে কীভাবে? সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে ডেংগুর সিজনের এখনো তিন মাস বাকি আছে। আগামী সেপ্টেম্বরে এটা সর্বোচ্চ পর্যায়ে ওঠার কথা। এখনই যদি এই পরিস্থিতি হয়ে থাকে তাহলে সেই সময় পরিস্থিতি কী দাঁড়াবে সেটা ভাবতেও গা শিউরে ওঠে। এমন এক সময়ে আমাদের দেশে ডেংগুর ভয়াবহ বিস্তার হচ্ছে যখন আমাদের পাশের পশ্চিমবঙ্গে ডেংগু প্রকোপ কমতে কমতে এখন খুবই সামান্য পর্যায়ে আছে। একটা দেশের সরকারের জবাবদিহিতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থাকলে সেটার ফল কী হতে পারে পশ্চিমবঙ্গ ডেংগুর ক্ষেত্রে সেটা দেখিয়ে দিয়েছে। আর মানুষের প্রতি যদি ন্যূনতম দায়বদ্ধতা না থাকে তার ফল কী হতে পারে সেটার জাজ্বল্যমান প্রমাণ বাংলাদেশ। একটা জাতীয় সংকটের দিকে ধাবিত হচ্ছি আমর। পরিস্থিতি মোকাবেলার জন্যে আমরা সরকারের দায়িত্বশীলদের প্রতি আহবান জানাচ্ছি – ক. এই প্রতারণামূলক আচরণ থেকে বিরত থাকুন। খ. কোন কিছুতে ব্যর্থ হলেই প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করা থেকে বিরত থাকুন। গ. ‘মশা মারতে হবে’ – প্রধানমন্ত্রীর এই ধরনের কোন নির্দেশের জন্য অপেক্ষা করে অকালকুষ্মা-রা। আসন্ন এই জাতীয় দূর্যোগ মোকাবেলায় আমরা দাবি জানাচ্ছি – ১. প্রতিটি ওয়ার্ডে ক্যাম্প স্থাপন ও প্রতিদিন মশা মারার ওষুধ ছিটানোর ব্যবস্থা করতে হবে; এবং ২. প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকে বিনা পয়সায় পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে। মানুষের জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে সরকারের যেকোন অবহেলা ও অব্যবস্থাপনা ক্ষমার অযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। ওদিকে দেশের অর্ধেকের বেশি জেলা ভয়াবহ বন্যায় আক্রান্ত। বন্যা জনিত নানা কারণে এখন পর্যন্ত ১২০ জনের মত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। পত্রিকা খুললে প্রতিদিনই দেখা যায় ত্রাণের জন্য হাহাকার এর খবর। বহু মানুষ অনাহারে মানুষ অর্ধাহারে দিন কাটাচ্ছে। কিছু এলাকায় বন্যার পানি কিছুটা কম আর সাথে সাথে নানা রকম পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। এখন এর সাথে ডেংগু যুক্ত হওয়া পরিস্থিতিকে কতটা ভয়াবহ করে তুলবে সেটা ভাবাই যায় না।
শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.