ডেঙ্গুজ্বরে মারা গেলেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কোরেশির স্ত্রী সৈয়দা আক্তার

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন কোরেশির স্ত্রী সৈয়দা আক্তার (৫৪)।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের তথ্য অফিসার কামরুল আহসান।

সৈয়দা আক্তার ৩০ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশলাইনস হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে শনিবার তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন আজ তার মৃত্যু হয়।

এর আগে ৩১ জুলাই পুলিশের এসআই কোহিনুর বেগম নীলা (৩৩) ডেঙ্গু জ্বরে ভোগে রাজধানীর মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল থেকে গত ২৯ জুলাই রাত ৯টায় তাকে গুরুতর অবস্থায় এ হাসপাতালে আনা হয়। এরপর থেকে তাকে আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্র রাখা হয়। বুধবার রাত ১টা ১৫ মিনিটের দিকে মারা যান তিনি।

এর আগের দিন ৩০ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পুলিশ কনস্টেবল মো. দুলাল হোসেনের স্ত্রী রুপা আক্তার (২৭) ঢাকার শ্যামলী ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গত ২৭ জুলাই রুপা আক্তারকে ইডেন মাল্টিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন আইসিইউতে রাখার পর তার অবস্থা আরও খারাপ হলে রুপাকে মঙ্গলবার সকালে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.