জম্মু-কাশ্মীরে প্রশাসনিক নিষেধাজ্ঞায় হস্তক্ষেপ করতে রাজি হল না ভারতীয় সুপ্রিম কোর্ট

জম্মু-কাশ্মীরে প্রশাসনিক নিষেধাজ্ঞায় হস্তক্ষেপ করতে রাজি হল না সুপ্রিম কোর্ট। উপত্যকায় কার্ফু তুলে নিতে, টেলিফোন সংযোগ ফিরিয়ে আনতে এবং ইন্টারনেট পরিষেবা চালু করতে আদালতে আবেদন জমা দিয়েছিলেন সমাজকর্মী তেহসিন পুনাওয়ালা। কিন্তু সাত তাড়াতাড়ি সেই নিয়ে কোনও রায় দিতে রাজি হয়নি শীর্ষ আদালত। বরং জানিয়ে দিয়েছে, এখন যা পারিস্থিতি, তাতে সাত তাড়াতাড়ি কিছু করা ঠিক হবে না। বরং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সময় দিতে হবে কেন্দ্রীয় সরকারকেও। দু’সপ্তাহ পর ফের আবেদনটির শুনানি করবে আদালত।

মঙ্গলবার আবেদনটির শুনানি চলাকালীন আদালতে কেন্দ্রীয় সরকারের হয়ে সওয়াল করছিলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল। তিনি বলেন, হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর ২০১৬-র জুলাইয়ে উপত্যকা জুড়ে অশান্তি মাথাচাড়া দিয়েছিল। আরও এক বার যাতে সেই পরিস্থিতি না তৈরি হয়, তাই নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই তা তুলে নেওয়া হবে। মোদী সরকার সারা ক্ষণ উপত্যকার পরিস্থিতির দিকে নজর রেখেছে বলেও আদালতে জানান তিনি। কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দ বাজার এ সংবাদ দিয়েছে ।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.