প্রায় সাত লাখ টাকার মাদক ট্যাবলেট (ইয়াবা) বাজেয়াপ্ত করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। উত্তর-পূর্ব ভারত হয়ে এ রাজ্যে মাদক পাচারকারীদের হাত ঘুরে কলকাতায় পৌঁছেছিল প্রায় ১৪ হাজার ইয়াবা , গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে তা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় এক বাংলাদেশি নাগরিক-সহ দু’জন পুলিশের জালে ধরা পড়েছে।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ বন্দর থানা এলাকার গার্ডেনরিচ থেকে গ্রেফাতার করা হয়েছে কারিফুল শেখকে। বাড়ি মালদার ইংলিশবাজারে। অন্য জন অবশ্য বাংলাদেশের শিবগঞ্জের বাসিন্দা, নাম মহম্মদ ইসমাইল হুসেন। কলকাতা-সহ এই মাদকগুলি বাংলাদেশ নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতদের কাছে পাওয়া গিয়েছে সাতটি প্যাকেট। তার মধ্যে ১৪ হাজার মাদক ট্যাবলেট (এক কেজি ৫০০ গ্রাম) পাওয়া গিয়েছে।
সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

