আপীল বিভাগেও শহিদুল আলমের জামিন বহাল

ফটো সাংবাদিক শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা তথ্য প্রযুক্তির মামলার তদন্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ রোববার এ আদেশ দেয়া হয়।

এর আগে গত বছরের ২০শে নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান ফাটো সাংবাদিক ড. শহিদুল আলম।

নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের সময় আল-জাজিরায় প্রচারিত শহিদুল আলমের সাক্ষাৎকারের ভিডিও এবং ফেসবুক লাইভের পর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সাতদিনের রিমান্ড শেষে নিম্ন আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের ১০৭ দিন পর মুক্তি পান তিনি।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.