অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হলো শঙ্খ ঘোষের নতুন বই ‘লেখা যখন হয় না’

বাংলাদেশ-ভারত যৌথ প্রকাশনা উদ্যোগ ‘বইসাঁকো’।এ উদ্যোগের বাংলাদেশ অংশীদার অন্যপ্রকাশ থেকে আজ প্রকাশিত হলো শঙ্খ ঘোষের নতুন বই ‘লেখা যখন হয় না’। ভারতে বইটির প্রকাশক ‘পত্রভারতী’।
বাংলাদেশের চাঁদপুরে জন্ম নেওয়া ভারতীয় কবি শঙ্খ ঘোষ সমকালীন বাংলা কবিতার জগতে উজ্জ্বলতম নক্ষত্র। ‘লেখা যখন হয় না’ তাঁর সাম্প্রতিকতম গদ্যগ্রন্থ। রকমারিডটকম, বাতিঘর, পিবিএস, প্রথমাসহ দেশের অভিজাত বইবিপণিগুলোতে বইটি পাওয়া যাচ্ছে।
বইসাঁকো, বাংলাদেশ-ভারত যৌথ প্রকাশনা উদ্যোগ। এর বাংলাদেশ অংশীদার অন্যপ্রকাশ, আর ভারতে পত্রভারতী। এই উদ্যোগে ইতিমধ্যে দুদেশেই প্রকাশিত হয়েছে বেশকিছু বই।

received_1169041443303776
সম্প্রতি এই বইটি প্রকাশের বিষয়ে কলকাতায় ত্রিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন লেখক শঙ্খ ঘোষ, ভারতীয় প্রকাশক পত্রভারতীর ব্যবস্থাপনা পরিচালক ত্রিদিব চট্টোপাধ্যায় এবং অন্যপ্রকাশের পক্ষে মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন এ উদ্যোগের নেপথ্য কারিগর পশ্চিম বঙ্গের প্রাবন্ধিক গবেষক অধ্যাপক ইমানুল হক।এই উদ্যোগের পরম্পরায় বাংলাদেশ-ভারত দুদেশেই শিগগিরই আরও কিছু বই প্রকাশিত হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.