হত্যা মামলায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা সাবেক এমপি রানা জামিনে মুক্ত

ranaটাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ ও যুবলীগের দুই নেতা হত্যা মামলায় সরকারদলীয় সাবেক এমপি আমানুর রহমান খান রানা জামিনে মুক্তি পেয়েছেন। আজ টাঙ্গাইল কারাগার থেকে তিনি মুক্তি পান।

দীর্ঘ প্রায় তিন বছর বিভিন্ন কারাগারে হাজতি হিসেবে ছিলেন আমানুর রহমান খান রানা। সর্বশেষ টাঙ্গাইল কারাগার ছিলেন। আজ মঙ্গলবার সকালে সেখান থেকেই জামিনে বেরিয়ে আসেন তিনি।

টাঙ্গাইল-৩ আসনের সাবেক এই এমপি মুক্তি পেয়েই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়ার জন্য সরাসরি ঢাকার ধানমন্ডির উদ্দেশ্যে রওনা হন।

এর আগে টাঙ্গাইল কারাগারের গেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। সকালে থেকেই তার কর্মী-সমর্থকরা কারাগার গেটে ভিড় করতে থাকে। তবে পুলিশ ও কারারক্ষীরা কারাগারের আশেপাশে কাউকে ভিড়তে দেয়নি।।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.