স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় মেয়রের কাছে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চাইলেন আইনজীবী

ডিএসসিসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম। তিনি আজ এ নোটিশ পাঠান। নিজের স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে আজ দুপুরে রেজিস্ট্রি ডাকযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে আইনি নোটিশ পাঠান তিনি।

নোটিশে বলা হয়, গত ২৯শে জুন নোটিশদাতার স্ত্রী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ৫ দিন হাসপাতালে ভর্তি হয়ে আংশিক সুস্থ্যতা লাভ করেন। যেহেতু এডিস মশা নিধনে দক্ষিণ সিটি করপোরেশন পুরোপুরি ব্যর্থ, তাই এর দায়ভার তাদের নিতে হবে। ক্ষতিপূরণের পাশাপাশি আগামী ৩ দিনের মধ্যে খিলগাঁও ১ নং ওয়ার্ডে মশক নিধনে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে নোটিশে।

অন্যথায়, আইনানুযায়ী যথাযথ ক্ষতিপূরণসহ অন্যান্য প্রতিকারের জন্য উচ্চ আদালতের দ্বারস্থ হওয়াসহ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.