ধর্মঘটে অচল নৌপথ

অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের সব নৌ-রুট। নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকরা মঙ্গলবার মধ্যরাতে এই ধর্মঘটের ডাক দেয়। এরপর আজ সকাল থেকেই সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দেন তারা। বন্ধ রয়েছে পণ্য খালাসও। ফলে ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোরশেদ আলম জানান, মধ্যরাত থেকে আমরা কর্মবিরতি শুরু করেছি। দেশের যেখানে যে নৌযান আছে (নদীতে বা সাগরে) সেটাকে সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

এই ১১ দফার মধ্যে মালিকপক্ষের কাছে সাতটি এবং সরকারের কাছে চারটি দাবি ফেডারেশনের। দাবিগুলো হলো- প্রত্যেক শ্রমিককে মালিকের পক্ষ থেকে পরিচয়পত্র, নিয়োগপত্র ও সার্ভিস বুক প্রদান; সামাজিক নিরাপত্তার জন্য জীবন বীমা; সরকারি ব্যবস্থাপনায় প্রভিডেন্ট ফান্ড; খোরাকি ভাতা প্রদান; কর্মকালীন মৃত্যুতে পরিবারকে ১০ লাখ টাকা প্রদান; নৌপথে সন্ত্রাসী, চাঁদাবাজী বন্ধ করা; ভারতগামী জাহাজের ল্যান্ডিং পাস প্রদান; সমুদ্র ভাতা প্রদান; মাস্টার ড্রাইভারদের ইনচার্জ ভাতা প্রদান; মাস্টার ড্রাইভার পরীক্ষার অনিয়ম দূর করা; এবং মেরিন কোর্টের হয়রানি বন্ধ করা।

শুদ্ধস্বর/এন

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.