আমি সুখ খুঁজি,
ছেলেদের বুকে মাথা রেখে এক নিমিষেই সমস্ত কষ্ট ভুলে যাওয়ার সুখ!
শান্তি খুঁজি,
নিস্তব্ধ জায়গা কুঁড়েঘর বানিয়ে ঝিঁঝি পোকার মধুর ডাক জোছনা মাখা রাতে ঝিরঝির হাওয়ার স্পর্শ শান্তি।
পরশ খুঁজি,
তপ্ত রোদের মধ্যে শিশিরসিক্ত কোমল হিমেল বাতাসের পরশ।
স্নিগ্ধতা খুঁজি,
ভোরের হিমেল বাতাসে জড়োসড়ো মিষ্টি সোনালী রোদের স্নিগ্ধতা।
কোকিলকূজিত খুঁজি,
হৃদয় কুঞ্জে কৃষ্ণচূড়া শিমূল পলাশ বনে মিষ্টি মধুর সুরে একটানা কুহু কুহু মাতোয়ারা কোকিলকূজিত।
একনিষ্ঠতা খুঁজি,
পাহাড়ের কোল ঘেঁষে একমনে ঝরে পড়া ঝর্ণা ধারার মতো একনিষ্ঠতা।
ভরসা খুঁজি,
ছেলেদের তর্জনী ধরে বৃদ্ধ বয়সে নির্ভয়ে রাস্তা পার হওয়ার ভরসা।
প্রশান্তি খুঁজি,
অনেক নির্ঘুম রাতের পর একটা দীর্ঘরাত ঘুমিয়ে কাটানো মতো প্রশান্তি।
পবিত্রতা খুঁজি,
মায়ের কোলে থাকা নিষ্পাপ শিশুটির হাসির মতো পবিত্রতা।

লায়লা আহমেদ সেলিনা

