আজ আওয়ামীলীগ জার্মান শাখার ত্রিবার্ষিক সম্মেলন

হাবিবুল্লাহ আল বাহার , ফ্রাঙ্কফুর্ট ২৭ শে জুলাই ।         আজ জার্মানির বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগ জার্মানি শাখার ত্রিবার্ষিক সম্মেলন। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দীর্ঘ দিনের দলীয় অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত এই সম্মেলন। সম্মেলনকে ঘিরে জার্মানি প্রবাসী আওয়ামীলীগের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। দলীয় কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে আগামী দিনের জন্য দলের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে এই সম্মেলনে।

সম্মেলনকে ঘিরে ফ্রাঙ্কফুর্টে তৈরী হয়েছে উৎসবমূখর পরিবেশ। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী হাজির হয়েছেন ফ্রাঙ্কফুর্টে। সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব) ফারুক খান এমপি গত রাতে জার্মানি পৌঁছেছেন। লন্ডন থেকে স্টুটগার্ড বিমান বন্দরে পৌছলে জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত ইমতিয়াজ আহমেদ চৌধুরী ও সর্ব ইউরোপীয়ান আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম সহ নেতাকর্মীরা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান। এসময় বিমানবন্দরে আরো উপস্থিত ছিলেন জার্মান আওয়ামীলীগের মিজানুর হক খান, মাবু জাফর স্বপন, নূর জাহান খান নূরী, মোবারক আলী ভূঁইয়া বকুল, নূরে আলম সিদ্দিকি রুবেল, রোমান মিয়া, ফ্রান্স আওয়ামীলীগের মনজুর আহসান সেলিম, গ্রীস আওয়ামীলীগের শেখ আলামিন, মান্নান মাতুব্বর, স্পেন আওয়ামীলীগের এসআর রবিন প্রমুখ। জার্মান বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে বিমান বন্দরে অতিথিকে স্বাগত জানান প্রেস ক্লাবের সভাপতি খান লিটন।

সম্মেলনকে সফল করার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্তমান সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু। এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে দলীয় কাউন্সিলরদের ভোটে দলের নতুন নেতৃত্ব নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খসরু। জার্মান আওয়ামী লীগের অন্যতম নেতা জাহিদুল ইসলাম পুলক জানান, জার্মান আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল এবং সার্থক করার জন্য জার্মানির বিভিন্ন শহর থেকে মুজিব আদর্শের বিপুল সংখ্যক নেতাকর্মী ফ্রাঙ্কফুর্টে হাজির হবেন।

এদিকে সম্মেলনের প্রধান অতিথি কর্নেল ফারুক খান এম পি ও বিশেষ অতিথি সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবর রহমান ফ্রাঙ্কফুর্টে পৌঁছেলে তাদেরকে বরণ করে নেন জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু ও সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ সহ দলীয় নেতাকর্মীরা।

শুদ্ধস্বর/এফ এম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.