১১তম বাজেট ঘোষণার মাধ্যমে রেকর্ড গড়ল ক্ষমতাসীন আওয়ামী লীগ

বাংলাদেশের ইতিহাসে টানা ১১তম বাজেট ঘোষণার মাধ্যমে রেকর্ড গড়ল ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বাধীনতার পর এর আগে কোনো সরকার টানা ১১টি বাজেট উপস্থাপন করতে পারেনি।

বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে দেশের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট দিয়েছেন।

বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের ১১ বছরে ১১টিসহ মোট ১৭টিই শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের।

২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিন দফায় শেখ হাসিনার নেতৃতাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এর মধ্যে প্রথম দুই মেয়াদে অর্থাৎ ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল মাল আবদুল মুহিত।

শুদ্ধস্বর/এস এ কে

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.