জন্মলগ্নে দাঁড়ানো জীবন নামের রেলগাড়ি ইস্টিশনে,
চড়ে চলছি আজ-ও ঝিকঝিক শব্দে।
রেললাইনের সমান্তরালে বিশালাকার-
ধাতুর চাকা গুলো সচল হয়ে ছুটে চলছে অজানা গন্তব্যে।
কখনো দ্রুতগতিতে কখনো ধীরগতিতে,
লাল সিগন্যালে থামার সংকেত!
তবুও…
ধীরে ধীরে এগিয়ে চলছে অলৌকিক ভাবে!
একসময় পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দ্রুত গতিতে,
মৃত্তিকাগর্ভে দু’পাশে সবুজের সমারোহ,
দ্রুতযানের মতো ছুটছে জীবন নামের রেলগাড়ি!
কতো লক্ষ্য, কতো কাজ, হিসেব নিকেশ,
প্রেম ভালোবাসা, সুখ দুঃখ, আনন্দ বেদনা,
ক্ষণকালের তরে সাজানো বগিতে।
স্রোতের মতো বয়ে যাচ্ছে সময়!
টিকিট কালেক্টরা সাথে সাথে লিখে যাচ্ছেন হিসাবের খাতা।
রেলগাড়ি কখন যেন বিকল হবে-
মিস্ত্রী আসার সময় পাবে না।
নির্ধারিত সময় পৌঁছে বেজে ওঠবে-
হুইসেলে বেদনার সুর!
শেষ ইস্টিশনে সিগন্যাল ছাড়া থেমে গেছে রহস্যের মতো,
জোরজবরদস্তি ম্রিয়মাণ উদ্বেলিত হৃদয়।
আমাকে নেমে যেতে হবে-
জীবনের শেষ ইস্টিশনে একা!
দরজা জানালা বিহীন অন্ধকার মাটির ঘরে।

লায়লা আহমেদ সেলিনা

