রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশকেই দুষলেন মায়ানমারের মন্ত্রী

আগের মতোই রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশের কাঁধেই দোষ চাপিয়ে দিলো মিয়ানমার। সরাসরি অভিযোগ করা হয়েছে, রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশ কোনোই সাহায্য করছে না। এমন কি সম্পাদিত চুক্তিতেও সম্মান দেখাচ্ছে না বাংলাদেশ। শুক্রবার জাপানের টোকিওতে অনুষ্ঠিত ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক ২৫তম আন্তর্জাতিক সম্মেলনে এ অভিযোগ করেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সুচির অফিস বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কাইওয়া টিন্ট সয়ে। এ খবর দিয়েছে অনলাইন নিক্কি এশিয়ান রিভিউ।

এতে তিনি অভিযোগ করেন, মিয়ানমারের পশ্চিমাঞ্চল থেকে যেসব মানুষ পালিয়ে গিয়ে শরণার্থী হয়েছে তাদেরকে ফেরত পাঠানো এবং আবাসিক কার্ড দেয়ার বিষয়ে কোনো সহযোগিতা করছে না বাংলাদেশ। এখানেই শেষ নয়। তিনি আরো অভিযোগ করেছেন বাংলাদেশের বিরুদ্ধে। বলেছেন, ২০১৭ সালের নভেম্বরে প্রত্যাবর্তন নিয়ে দুই দেশের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তার প্রতি কোনোই সম্মান দেখাচ্ছে না বাংলাদেশ।

শুদ্ধস্বর/আইপি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.