মনোবিজ্ঞান জীবনবিজ্ঞানের মূল রূপ

মনোবিজ্ঞানের উৎপত্তি ১৬ শতাব্দীর প্রথম দিকে। মনোবিজ্ঞান মূলত হলো “সোল সায়েন্স” এটা মূলত প্রাচীন  গ্রীক মনসতত্ব। মন, শ্বাস, আত্মা, মন থেকে উদ্ভূত মতবাদ এগুলোর সম্মিলিত রূপ মনোবিজ্ঞান ।শ্রেনীবিন্যাসের দিক থেকে মনোবিজ্ঞান সম্পূর্ণ প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, বা মানবিক বিজ্ঞানের ভিত্তি নয়। বিস্তৃত অর্থে  একটি নৃতত্ব এবং পরিসংখ্যানের পদ্ধতির উপর ভিত্তি করে, আচরণবিজ্ঞান, জ্ঞাণীয়বিজ্ঞান এবং স্নায়ুবিজ্ঞানের মধ্যে আচরণবিজ্ঞানই মনোবিজ্ঞানের মূলে। যেহেতু মানুষের মতামত সম্পূর্ণরূপে বৈজ্ঞানিক গবেষণামূলক গবেষণার মাধ্যমে সমস্ত মনস্তাত্ত্বিক ঘটনাকে উপলব্ধি করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে মনোবিজ্ঞানই মানবিক তাত্পর্য গুলো গুরুত্ব সহকারে উল্লেখ করে। একাডেমিক মনোবিজ্ঞান ছাড়াও প্রতিটি মানুষ মনে একপ্রকার মনোবিজ্ঞানের উপস্থিত থাকে। মানসিক ধারণা সাধারণ অর্থে মনোবিজ্ঞানের বড় উপসর্গ । ১৯ শতাব্দীর গোড়ার দিকে জার্মানির বৈজ্ঞানিক কেন্দ্রগুলিতে একটি স্বাধীন মনোবিজ্ঞানের শৃঙ্খলীত একাডেমীর উদ্ভাবন হয়।

ইউরোপ জুড়ে এখন ভালো গ্রীষ্মকাল চলছে। প্রতিদিনই তেইশ/চব্বিশ থেকে তেত্রিশ বা পঁয়তিরিশ ডিগ্রি  তাপমাত্রা চলছে। ইউরোপীয়ানরা রোদ্দুর পেলেই পাগলের মত ছোটাছুটি করে। স্নানবাথ, সাইক্লিং, দৌড়ঝাপ, সাঁতার কাটা, জলকেলি করা কিংবা বিকেল, সন্ধা পেড়িয়ে গভীর রাত পর্যন্ত কফিসোপ বা রেস্টুরেন্ট গুলোর গার্ডেনে বসে হালকা পানাহার আর জমিয়ে আড্ডা দিয়ে ওরা সামার কে যতটা সম্ভব উপভোগ করে। আমি নিজেও ব্যক্তিগতভাবে গরমের সন্ধ্যায় বাহিরে থাকতে ভীষণ পছন্দ করি। অষ্ট্রিয়ার উপর দিয়ে প্রবাহিত ইউরোপের বিখ্যাত দা নিউব নদীটি আমার ভীষণ প্রিয় এবং সম্ভব হলেই এই গরমে প্রায় প্রতি সন্ধ্যায় নদীর পাড়েই থাকি। হাতে দু একটি বই থাকে । এবার দুটো মনোবিজ্ঞানের বই হাতে আছে । একটি  “জীবন নস্ট না করার শিল্প” # রাফায়েল সান্টান্ডারুক এবং “মানসিক গোয়েন্দা” # ড্যানিয়েল গোলম্যান। মনোবিজ্ঞান পড়ার একটা আলাদা আনন্দ আছে। সত্যি বলতে মনোবিজ্ঞান বিষয়টি গত কয়েক বছর যাবত্ আমাকে ভীষণভাবে আকর্ষণ করছে। একথাও মহা ভরতের মত  সত্য যে, জীবন চলার সব কিছুর সাথেই মনোবিজ্ঞানের একটা নিবির সম্পর্ক আছে। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি সামাজিক বিজ্ঞান বা আচরণ বিজ্ঞান পদ্ধতিগতভাবে বেশ প্রতিষ্ঠিত ।

ইংরেজি শব্দ  ” Know How”  এটি একটি বহুল পরিচিত এবং ব্যবহারিক শব্দ । একটু লক্ষ্য করলে দেখা যায়, এই শব্দটি অতি পুরানো শব্দ হলেও এর অতি ব্যবহারটি নব্বই দশকের পর থেকেই বেশি প্রচলিত । এইটার দালিলিক প্রমাণ দিতে পারবো না, তবে মোবাইলফোন, কম্পিউটার ইত্যাদি যখন থেকে ধীরে ধীরে বাড়া শুরু হলো তখন রেকে এই শব্দটির প্রয়োগও বেশি হতে থাকলো। মাত্র সাতটি বর্ণমালার দুই অক্ষরের শব্দটি ভীষণ শক্তিশালী শব্দ । শব্দটির বাংলা দাঁড় করালে হয় ” জানতে হবে ” বা “জানো কেমন করে ” অর্থাত যে যাই করুক না কেন , আগে বিষয়টি জানা লাগবে বা পদ্ধতিগত দিকটি বিবেচনায় নিতে হবে। তাহলে সফলতা বা ফলাফল নিয়ে প্রশ্ন । এই শব্দটির ব্যবহারিক জায়গা মূলত টেকনিক্যাল গন্ডির কথাই বুঝায়, তবে শব্দটি আমার কাছে জীবনের সর্বক্ষেত্রই প্রযোজ্য বলে মনে হয়। এত শক্তিশালী শব্দ হয় এবং তার ভাবাদর্শ এত শক্তিশালী, ভাবতেই অবাক হই।

ইংরেজি আরেকটি প্রভাবশালী বাক্য “Think Twice“ সব কিছুতেই দ্বিতীয়বার ভাবা। যা আমরা বাংলায় বলি ” ভাবিয়া করিও কাজ”। চমত্কার এবং মারাত্মক অর্থবহ বাক্য । বিজ্ঞান সব সময় প্রমাণের উপর নির্ভর করে। বিজ্ঞান শতবার ভাবনার মধ্যে দিয়ে প্রমাণ সহ সামনে আসে। বিজ্ঞানে দ্বিতীয়বার ভাববার জায়গা নাই, অর্থাত প্রমাণ সাপেক্ষেই বিজ্ঞান, তবে শতবার ভাবনার মধ্যে দিয়ে এগিয়ে যাবার সুযোগ থাকে। আর সমাজ জীবনে স্বাভাবিক জীবনমানে থিংক টুয়াইস্ বিষয়টি মারাত্মক প্রভাব ফেলতে পারে। এর ফলাফল  বিষয় বস্তুর উপর সঠিক পথ নির্দেশনা দেয়।

ফিলোসোফদের গুরু বলে পরিচিত ব্রিটিশ দার্শনিক “ব্রাটেন্ড রাসেল” ( Bertrand Russell ) এর একটি বিখ্যাত বই ” Unpopular Consideration” ( অপ্রচলিত বিবেচনা) এই দর্শনশাস্ত্রে রাসেল দর্শনের জ্ঞাণ,মাত্রা,মানবিক আদর্শ,চিন্তার  স্বাধীনতাগুলোকে চমত্কার হাস্যরস যুক্ত করে উপস্থাপন করেছেন ,এমনকি রাসেলের সকল দর্শনের মাঝেই আলোচনা ,সমালোচনার মাঝেও গুরুত্ব সহকারে হাস্যরসের মিশ্রণ থাকে। এই দার্শনিক ১৯৫০ সালে সাহিত্যে নোবেল লাভ করেন। এত বড় কজন দার্শনিক তার দর্শনের অনেক জায়গায় উল্লেখ করেছেন, জ্ঞাণের দিক দিয়ে আমরা খুবই ক্ষুদ্রতর জীব। উনার ভাষ্যেনুযায়ী ,” আমি যখন একটি লাইব্রেরিতে প্রবেশ করি , তখন নিজেকে ভীষণ ক্ষুদ্র জ্ঞাণের অধিকারী বলেই মনে হয়, কেননা সেই লাইব্রেরির হাজারো বই আমার পড়াই হয়নি এবং জানাই হয়নি সেখানে কি আছে “? আমাদের ভাষায়ও আমাদের কবি সাহিত্যিকরাও বলেছেন , “নিজেকে যে বড় বলে বড় সে নয় “। অথচ আমরা আমাদের সমাজে নিজেকেই জাহির করতে সর্বদাই ব্যস্ত থাকি। প্রতিটি মানুষ জীবনের একটি আমিত্ব আছে( ভিন্ন অর্থে)। তবে আমরা সেই আমিত্বর মর্ম না বুঝেই নিজের আমিত্বকে উপরে উঠিয়ে আনতে পাড়াকেই সর্বাধিক মূল্যায়ন করি। এখানেই সেই মানুষ জীবনের আচরণ ব্যধি মনোবিজ্ঞানের কার্যক্রমেরই বিরাট এক অপ্রতুল  অংশ। জীবনের সব কিছুই মনোবিজ্ঞানের আতস কাঁচে থাকে। প্রশ্ন থেকে যায় জীবনের এই মনোবিজ্ঞানকে আমরা কতটুকুন জীবন আদর্শের সাথে যোগসূত্র স্থাপন করতে পারি?

মনোবিজ্ঞান দুএক কলামে শেষ হবার নয়। তবে আজকের লেখার শেষে অভ্যাসগতভাবে রাজনীতি দিয়েই শেষ করবো। কেননা একটি দেশের ক্ষমতায় থাকেন রাজনীতিবিদরা, যা নিতান্তই সঠিক ও স্বাভাবিক  ( অস্বাভাবিকতাও থাকে )। রাজনীতিবিদরা দেশ পরিচালনা করেন, রাজনীতির মূলে যে মনোবিজ্ঞান থাকে জনমানুষের তরে, সেই মনোবিজ্ঞান কি রাজনীতিবিদরা কখনো চর্চা করেন ন্যায় ও কল্যাণের পথে।

20190210_195317

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.