ভারতের হিমাচল প্রদেশে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছে অন্তত ৪৪ জনের। বৃহস্পতিবার প্রদেশের কুলু জেলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, বৃহস্পতিবার কুলুর বানজার পাহাড়ি এলাকায় ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা। এতে করে হিমাচল প্রদেশের পাহাড়ি রাস্তাগুলোর ভয়াবহতা আরো একবার প্রতীয়মান হলো। স্থানীয় প্রশাসন জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটির ছাদে বেশ কিছু যাত্রী সওয়ার ছিলেন। বাড়তে পারে মৃতের সংখ্যা। হতাহতদের উদ্ধারের কাজ অব্যাহত রাখা হয়েছে।
শুদ্ধস্বর/আইপি

