প্রায় দেড়মাস পর বিএনপির স্থায়ী কমিটির অনুষ্ঠিত হয়েছে দলের চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মামলার গতি-প্রকৃতি পর্যালোচনা ও মুক্তি ইস্যুতে করণীয় নিয়ে আলোচনা করেছে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠকের পর দলের চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবীদের সঙ্গেও তারা বৈঠক করেন। গতকাল বিকাল সোয়া পাঁচটায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। পরে সন্ধ্যা সোয়া সাতটার সময় আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী অংশ নেন। পরে আইনজীবীদের মধ্যে বৈঠকে যোগ দেন ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এডভোকেট আহমেদ আযম খান, জয়নুল আবেদিন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, এডভোকেট আবদুর রেজাক খান, আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও ব্যারিস্টার মীর হেলাল। এছাড়া, বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী, দৈনিক দিনকাল সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীসহ বেশ কয়েকজন আইনজীবী ও সাবেক আমলা বৈঠকে অংশ নেন।
শুদ্ধস্বর/ এস এ কে

