বাসে অতিরিক্ত ভাড়া নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বলেন, টার্মিনালগুলো পরিদর্শন করেছি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ আছে। বাস মালিকরা বলছেন, ফেরার পথে খালি আসতে হয় বলেই অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে। তাই, বাস মালিকদের বলেছি, সংযমী হোন। আজ সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন।
অতিরিক্ত ভাড়া নেয়া প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, কথায় কাজ হলে দেশ আগেই সোনার বাংলা হয়ে যেত। প্রবলেম আমরাই তৈরি করি। সততা নিয়ে কাজ করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইতিহাসে এমন স্বস্তিদায়ক ঈদ যাত্রা হয়নি জানিয়ে কাদের বলেন, সংশ্লিষ্ট সব বিভাগের সবাইকে সমন্বয় করে কাজ করতে বলা হচ্ছে।
শুদ্ধস্বর/বি তালুকদার

