বার্লিনে অনুষ্ঠিত হোল বিশ্ব সংস্কৃতির কার্নিভাল

বার্লিনে বিশ্ব সংস্কৃতির কার্নিভাল:

বৈচিত্র্য উদযাপন, ঐতিহ্য সহ একটি উৎসব এই ‘কার্নেভাল অফ দ্য ওয়াল্ড কালচার’, ১৯৯৬ সনে প্রথম বার্লিনের প্রাচীর ভাঙ্গার ৬ বছর পরে, শুরু হয়। বার্লিনের জনবহুল একটি এলাকায় প্রায় ৬ কিলো মিটার জুড়ে এক প্রসস্থ রাস্থায় এই কার্নেভালে, নৃত্য আর গানের সাথে সাথে প্রায় ১০০ টি দেশের সংস্কৃতি প্রদর্শন করে প্রায় ৫ হাজার শিল্পী, সঙ্গীতজ্ঞ আর ছাত্রছাত্রীরা, আর এই অনুষ্টান উপভোগ করতে রাজপথের দুধারে দাঁড়িয়ে থাকা প্রায় ১ মিলিয়ন দর্শক করতালি ও আনন্দ-উল্লাস করে শিল্পী দেরকে উৎসাহিত করে।
অনুষ্ঠানটি মে/জুন মাসের এক পেন্টেকস্ট (pfingsten) ছুটিতে ৪ দিন ধরে চলে অনুষ্টান, প্রথম তিনদিন রাস্তায় মেলা বসে, যেখানে বিভিন্ন দেশের খাবার ও উপহারসামগ্রী বিক্রি হয়, আর রবিবারে এই কার্নেভাল প্যারেড উৎসব।

62224430_733033307113804_6226270937751224320_n.jpg
বাংলাদেশ গ্রূপ প্রথমে সাউথ এশিয়া ফোরামের সাথে ২০০৩ সালে ৫ বছর ধরে অংশগ্রহন করলেও গত কয়েক বছর থেকে ‘বাংলাদেশ কালচারাল ফোরাম’ এর ব্যানারে অংশগ্রহন করছে। প্রতিবছর একটি বিশেষ ‘থেম’ নিয়ে সৃংস্কৃতি প্রদর্শন করে বাঙালিরাও, বিগত ১৬ বছরে, ঋতু বৈচিত্রের বাংলাদেশ কে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরা হয়েছে, বৈশাখী অনুষ্ঠা, বিবাহ উৎসব, কৃষকের ধানকাটার আনন্দাউৎসব সবই ছিলো, এবার “সেকুলার বাংলাদেশ” কে প্রেসেণ্ট করা হয়েছে ‘ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দক্ষিণ এশিয়া’ – ‘ধর্ম যার যার উৎসব সবার’ নামে পারফরমেন্স এর নেতৃত্ব দেয়, নুড়ি, শাহিদা, নাজমুন, কাঁকন, হেলেন, লিপি সহ আরো অনেক ছেলেমেয়ে। এবার বেশ কিছু নতুন মুখের সংযোজন হয়েছে দলে, যারা অধিকাংশই ছাত্রছাত্রী। বর্ণাঢ্য পোশাকে সুসজ্জিত দলটি নাচেগানে প্রায় ৫ ঘন্টা পায়েহেঁটে এই বিশাল পথটি পাড়ি দিতে কোনো কষ্টই মনে করেনা, কারন রাস্তার দুপাশে ১০ লক্ষাধিক দর্শকের হর্ষধ্বনি তাদেরকে প্রেরনা আর উৎসাহ যুগিয়েছে নিজ দেশের সংস্কৃতি, বার্লিন নগরীতে পরিবেষণ করতে। অনুষ্ঠানে শুধু বার্লিন বাসিন্দাই নয় দূর দুরান্ত থেকে লাখ লাখ দর্শকের ভিড় এই ৪ দিনের অনুষ্টান উপভোগ করতে আসে, বাঙালি গ্রুপেও জার্মানির বিভিন্ন শহর থেকে এসে এই বসন্তের দিংগুলি অনন্দে মাতিয়ে তোলে।

62195864_1251304738366619_97333420740313088_n.jpg

বার্লিনে বসবাসকারী বহু সাংস্কৃতির মানুষদের উপর বিদ্বেষ ও দাঙ্গার বিরুদ্ধে রাজনৈতিক বিবৃতি হিসাবে ১৯৯৬ সালে শুরু হওয়া এই কার্নেভাল অনুষ্ঠান আজও মহাআনন্দে উদযাপন হয়। বার্লিন তার বহুজাতিক সাংস্কৃতিক বৈচিত্র্যকে তার রঙিন বসতির রাস্তার এক সুখী পদক্ষেপের সাথে উদযাপন করে। প্রাথমিকভাবে, হাজারো কার্নিভাল প্রেমিক এই উৎসবের জন্য জার্মান রাজধানীতে এসেছিলেন। ২৪ বছরের মধ্যে, তা দর্শকদের সংখ্যা বেড়েছে প্রায় এক মিলিয়ন। এবং কোন কারণ ছাড়াই: শুধুমাত্র কয়েকটি জায়গায় আপনি যেমন একটি উজ্জ্বল এবং শান্তিপূর্ণ বায়ুমণ্ডল অভিজ্ঞতা এখানে, যেখানে মহাজাগতিকতা সৃজনশীল এবং উত্সাহী উদযাপন উপভোগ করতে পারবেন।

এবছর (২০১৯) ২৪ তম কার্নিভাল অফ দ্যা ওয়াল্ড কালচার জার্মানির রাজধানী বার্লিনে সবচেয়ে রঙিন উত্সব অনুষ্ঠিত হচ্ছে। দুই যুগেরও বেশি সময় ধরে, পেন্টেকস্টে সংস্কৃতির কার্নিভাল বার্লিনের বৈচিত্র্য ও সহনশীলতাকে প্রতিফলিত করে।

64248038_498360934268291_3906423023732785152_n.jpg

এই বছর পৃথিবীর প্রায় প্রতিটি কোণ থেকে ৫.০০০ এরও বেশি অভিনেতা, শিল্পী কার্নিভ্যালের সংস্কৃতির অংশে অংশ নিচ্ছে। পশ্চিম আফ্রিকান ড্রামস থেকে ব্রাজিলিয়ান স্যাম্বা, বাংলাদেশের সেকুলার অনুষ্টান পর্যন্ত এমনকি চীনা সিংহের নৃত্য পর্যন্ত রয়েছে।

বৈচিত্রময় চার দিন

চার দিনের রাস্তার উত্সব ছাড়াও, প্যারেডটি কার্নিভালের হাইলাইট প্রতি বছর, সারা বিশ্ব থেকে আসা মানুষ এবং এমনকি পর্যটকরা সারা বিশ্ব থেকে আসা দর্শকদের দেখতে, অংশগ্রহণ করতে এবং যোগ দিতে আসে। এই উৎসবটি বার্লিনের সবকিছুর জন্য দাঁড়িয়েছে: বৈচিত্র্য, মহাজাগতিকতা এবং একটি উৎফুল্ল মেজাজ। প্রবেশদ্বার সবকিছুই বিনামূল্যে। বার্লিন মেয়র ও রাজ্য সরকার পুরো খর্চা (প্রায় ১২ মিলিয়ন ইউরো) বহন করে।

বার্লিনের বহুসংস্কৃতিমূলক কার্নিভালের এই প্যারেড, সঙ্গীত, নাচ, পারফরমেন্স এবং অ্যাক্রোব্যাটিক চলাকালীন গ্রূপের সাথে সাথে সুসজ্জিত গাড়ি থেকে মিউজিক বাজিয়ে দীর্ঘ ৬ কিমি পথ বার্লিনের শহর কেন্দ্রকে উৎসাহিত করে। রঙিন পোশাক, শক্তিশালী মেক আপ এবং কল্পনাপ্রসূত মাস্কগুলি বার্লিনের রাস্তায় সজ্জিত এবং শহরটির সাংস্কৃতিক বৈচিত্র্য প্রদর্শন করে।

বার্লিন থেকে, মীর মোনাজ হক

প্রবাসী সাংবাদিক এবং লেখক ।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.