জার্মানির ফ্রাঙ্কফুর্টে সহ ইউরোপে আজ ঈদ উদযাপিত হচ্ছে , ফ্রাঙ্কফুর্টে মাবিন মসজিদ সহ আরেকটি বাংলাদেশী মসজিদ এ ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, এতে বিপুল সংখ্যক বাংলাদেশীরা অংশ নেয় ।

সকাল থেকেই ফ্রাঙ্কফুর্ট এবং আশেপাশের শহরে বসবাসরত বাংলাদেশীরা আসতে থাকে ।আজ ছুটির দিন ছিলোনা কিন্তু অনেকেই ছুটি নিয়ে এসেছেন নামজ পড়তে আবার অনেকেই নামাজ পড়ে কাজে যাবেন ।আমি যখন মাবিন মসজিদে পৌছাই তখন মসজিদ ভরে গেছে মানুষে, যদিও আরেকটি নামাজ অনুষ্ঠিত হবে এক ঘণ্টা পর । মাবিন মসজিদ কর্মকর্তাদের আয়োজন ছিল অপূর্ব, সুন্দর সুশৃঙ্খলভাবে তারা ঈদের নামাজ পরিচালনা করে,মাবিন মসজিদের পরিচালক ডক্টর আমানুল্ললাহ সবাইকে স্বাগত জানািয়ে বক্তব্য রাখেন । নামাজে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের শান্তি এবং কল্যাণের জন্য প্রার্থনা কর হয় । নামাজ শেষে মসজিদের উদ্যোগে প্রবাসীদের সেমাই এবং মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয় ।

মসজিদের কাছেই বাংলাদেশী গ্রোসারী শপ সেভেন ডেয়স , নামাজ শেষে এই দোকানের চত্বরে অনুষ্ঠিত হয় আড্ডা এবং ঈদের শুভেচ্ছা বিনিময় ।দোকানের কতৃপক্ষ সবাইকে চা কফি, সেমাই সিঙ্গারা দিয়ে আপ্যায়িত করে ।এই দোকান চত্বরের আড্ডায় বাংলাদেশের মত ঈদের আবহ সৃষ্টি হয় ।
শুদ্ধস্বর/এইচবি

