পাখির সঙ্গে ধাক্কা, বিমানের জরুরি অবতরণ

পাখির সঙ্গে ধাক্কা লাগায় হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুরগামী একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করেছে।

তবে এতে কোনো ক্ষতি না হওয়ায় বিমানটি কিছুক্ষণ পর সৈয়দপুরের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল ৯ টা ২৫ মিনিটে সৈয়দপুরগামী বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ কিউ ৪০০ মডেলের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই গন্তব্য পাল্টে ফিরে এসে জরুরি অবতরণ করে।

এ বিষয়ে বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ গণমাধ্যমে এক বিবৃতিতে বলেন, ‘টেকঅফের পর ককপিট ক্রু লক্ষ্য করেন বার্ড হিট  হয়েছে।

পরে পাইলট  গন্তব্যে না গিয়ে পুনরায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেন। ’

জরুরি অবতরণের কারণে দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় বিমানবন্দরে। এ সময় ফায়ার সার্ভিস প্রস্তুতসহ, বিমানবন্দর রানওয়ে খালি করে রাখা হয়।

শুদ্ধস্বর/এনএইচ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.