দিকহারা বিএনপি,২০ দল স্থবির, গন্তব্যহীন জাতীয় ঐক্যফ্রন্ট

বাংলাদেশের রাজনীতির একটি সঙ্কট চলছে, প্রধান বিরোধী দল বিএনপির  এরকম ম্রিয়মাণ অবস্থা সাম্প্রতিক কালে আর কখনও দেখা যায় নি .৩০ শে ডিসেম্বরের নির্বাচনের পর দলটি তার পরবর্তী গন্তব্যস্থল নির্ধারণ করতে পারেনি । দেখতে দেখতে পাঁচমাস শেষ হয়ে এখন ছয়মাসে পড়েছে , কিন্তু তারা এখনও স্পষ্ট কিছু বলতে পারছেনা তাদের কর্মীদের বা দেশবাসীকে যে তাদের আগামী দিনের রাজনীতিটা কেমন হবে, তাদের একটি স্থায়ী কমিটি আছে যা তাদের নীতি নীতিনির্ধারণী ফোরাম , সাম্প্রতিক সময়ে তাদের কোন সভা বসেছে কিনা তা আমরা জানিনা । আর সভা বসলেই কি দলের সিধান্ত দেয়ার ক্ষমতা তাদের কতটুকু আছে তা আমরা দেখেছি তাদের নির্বাচিত সংসদ সদস্যদের পার্লামেন্টে যোগ দেয়া নিয়ে যে নাটক হোল তার মাধ্যমে ।সিধান্ত আসে সাত সমুদ্র তের নদীর পাড় থেকে , এরকম অবস্থায় তাদের স্থায়ী কমিটিও মনে হয়ে দল সম্পর্কে আগ্রহ হারিয়ে ফেলেছে । তাদের নেত্রী খালেদা জিয়া জেলে আছে তার ব্যাপারে গতানুগতিক কিছু কথা বার্তা ছাড়া তার দলের নেতাদের আর কোন ভুমিকা দেখা যায় না । আজকে ফেসবুকে মওদুদ আহমেদের একটি ছবি ফেসবুক এ ভাইরাল হয়েছে তিনি তার সমর্থকদের নিয়ে পুকুরে সাতার কাটছেন , তাকে খুব রিলাক্স মুডে দেখা গেছে ।

তাদের ২০ দল নামে একটি জোট ছিল তাও এখন  স্থবির, ২০ দলের একজন গুরুত্বপূর্ণ নেতা কর্নেল অলি বিএনপির কাছে আন্দোলনের আকুতি জানিয়েছিলেন , তিনি বলেছিলেন বিএনপি না পারলে তিনি নেতৃত্ব দিতে চান, এতদিনে বিএনপির কাছ থেকে কোন সাড়া পেয়েছেন কি না তা আমরা না জানলেও আমরা বুঝতে পারি কর্নেল আকুতিকে বিএনপি গুরুত্ব দেয়নি ।

অপর দিকে আছে জাতীয় ঐক্যফ্রন্ট নামে আরেকটি জোট , নির্বাচনের আগে বিদ্যুৎ চমকানোর ঝলক দিয়েছিলো । নির্বাচনের পর আবার অন্ধকারে মিশে গেছে , বিএনপি র উপরই নির্ভরশীল ছিল এই জোট । বিএনপি নিজেই যদি আন্দোলনের প্রতি মনযোগী না হয় তা হলে ঐক্যফ্রন্টের এমন কোন অবস্থা নেই যে তারা নিজেরাই আন্দোলন করবে ।বিএনপি নিজেরা ঠিক না হলে এই জোট সক্রিয় হবে না জোটের একজন শীর্ষনেতা এই প্রতিবেদকের কাছে এরকম মন্তব্য করেছেন । জোটের মধ্যে অনেক সমস্যা আছে, ভিন্ন ভিন্ন মতের দল জাতীয় নির্বাচনকে ঘিরে একত্রিত হয়েছিলেন , এখন নির্বাচন  নেই ,নিজ নিজ দলের হোম ওয়ার্কও নেই , তাই জোটের নেতারা একসাথে বসে চা খাওয়া ছাড়া আর কোন কাজ নেই ।বিএনপি সহ জোটের অন্যান্য দলের নিজেদের মধ্যে বসে নিজেদের কর্মসূচী ঠিক না করলে, শুধু শুধু বৈঠকে করে মিডিয়ায় খবরে থাকা ছাড়া আর কোন লাভ হবে বলে মনে হচ্ছে না ।তাই ঈদ পরবর্তী রাজনীতিতে স্থবিরতা কাটবে বলে মনে হচ্ছে না , রাজনীতি পুরনো আবর্তেই ঘুরপাক খেতে থাকবে আগের মতোই ।

হাবিব বাবুল

প্রধান সম্পাদক , শুদ্ধস্বর ডটকম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.