ঢাকার কেরানীগঞ্জের বামনশুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে মা ফেরদৌস আরা (৫০) ও ছেলে ফাহাদ হাসান। মা-ছেলের এই মর্মান্তিক মৃত্যতে পুরো কেরানীগঞ্জে নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্বজনরা জানান, নিহতদের ঘরের একটি টেবিল ফ্যান বিদ্যুতায়িত হয়ে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফাহাদের বাবা মোঃ খোরশেদ হাসান হঠাৎ ওই ফ্যানের উপর হাত দিলে বিদ্যুতের শক খেয়ে দুরে ছিটকে পড়ে। এসময় ফাহাদের মায়ের একটি হাত ওই ফ্যানের উপর পড়ে যায়, এতে তার মা ফ্যানের বিদ্যুতে জড়িয়ে পড়ে। এসময় ঘরে থাকা ফাহাদের ছোট বোন তার মাকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে। বোনের চিৎকার শুনে বাহির থেকে ফাহাদ হাসান দৌড়ে ঘরে এসে তার মাকে বাঁচানোর চেষ্টা করে। মাকে বাঁচাতে গিয়ে মায়ের সাথে ছেলেরও মৃত্যু হয়।
এলাকাবাসী ও আত্বীয় স্বজনের অনুরোধে নিহতদের লাশের ময়না তদন্ত ছাড়াই দাফন কার্য সম্পন্ন করা হয়েছে।
শুদ্ধস্বর/এন.হাসান

