সিধান্ত বাতিল, মোদীর শপথে যাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়

সিদ্ধান্ত বাতিল। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদীর  শপথ গ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  । বুধবার দুপুর ২টো ১৮ মিনিটে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন এ কথা।

প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের মতো একটি অনুষ্ঠানকে একটি দল রাজনৈতিক লাভ তোলার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে বলে অভিযোগ করে টুইটে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বাংলায় ‘খুন হওয়া’ ৫৪ জন বিজেপি কর্মীর পরিবারকে মোদীর শপথ অনুষ্ঠানে হাজির করানোর যে পরিকল্পনা বিজেপি করেছে, তার জেরেই যে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত মমতা বাতিল করলেন, টুইটে তা-ও বুঝিয়ে দিয়েছেন তৃণমূল চেয়ারপার্সন।

 

পঞ্চায়েত ভোটের আগে থেকে শুরু করে লোকসভা নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বাংলায় ৫০-এরও বেশি বিজেপি কর্মী ও সমর্থককে খুন হতে হয়েছে বলে বিজেপির দাবি। রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে মৃত্যুর ঘটনাও রয়েছে। এঁদের সকলকেই শহিদ আখ্যা দিয়েছে বিজেপি। এঁদের পরিবারকে দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণে নিয়ে যাচ্ছে বিজেপি। মোট ৭০ জনকে নিয়ে যাওয়া হচ্ছে ।

সংবাদসূত্রঃআনন্দবাজার পত্রিকা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.