ইয়াঙ্গুন বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়লো বাংলাদেশের বিমান

ইয়াঙ্গুন বিমানবন্দরে রানওয়ে থেকে ছিটকে পড়লো বাংলাদেশের বিমান

মিয়ানমারে ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। এই ঘটনায় পাইলটসহ ৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ফ্লাইটটিতে ৩৩ জন আরোহী ছিলেন।

বিমানটি বুধবার (৮ মে) সন্ধায় বাংলাদেশ থেকে মিয়ানমারের উদ্দেশ্যে রওনা হয়। এরপর ৭ টার দিকে মিয়ানমার বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে।

দূতাবাস সূত্র জানিয়েছে, বৈরি আবহাওয়ার কারনে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে নিরাপদে সবাইকে বের করে আনতে সক্ষম হয় মিয়ানমার বিমানবন্দর পুলিশ।

মিয়ানমার টাইমস সূত্রে জানা যায়, ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ে ‘এস টু এজিকিউ’ বিমান ছিটকে পড়ে। বর্তমানে বিমান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যোগাযোগ করা হলে সত্যতা নিশ্চিত করে জুনিয়র গ্রাউন্ড সার্ভিস অফিসার শাহিনা বলেন, ওই ফ্লাইটটিতে তখন ৩৩ জন আরোহী ছিলেন। সবাই এখন নিরাপদ রয়েছেন।
শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.