মালিবাগে হামলার দায় স্বীকার করেছে আইএস

মালিবাগে বিস্ফোরণে পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন আহত হওয়ার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।

মালিবাগ মোড়ে গতকাল রোববার রাতে বিস্ফোরণে এক এএসআইসহ তিনজন আহত হয়েছেন। বিস্ফোরণটি হয়েছে পুলিশের একটি গাড়িতে। জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারিতে যুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, আইএস ঢাকার ঘটনার দায় স্বীকার করেছে।

এর আগে গত ২৯ এপ্রিল রাজধানীর গুলিস্তান এলাকায় পুলিশের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনজন পুলিশ সদস্য আহত হন। ওই সময় ওই ঘটনার দায় স্বীকার করেছিল আইএস।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.