বিষয়: নবীগন্জে সীমাহীন লোডশেডিং থেকে বাঁচার জন্য আকুল আবেদন

বরাবর, প্রিয় অভিবাবক, মাননীয় এমপি মহোদয়,

শ্রদ্ধেয় গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী হবিগঞ্জ-১ আসন (নবীগঞ্জ-বাহুবল)। 

 

প্রত্রের শুরুতে সালাম ও হাজার ফুলের শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমি আপনার নির্বাচিত এলাকার একজন সচেতন নাগরিক ও আপনার একনিষ্ট ভক্ত। আমি আপনার নির্বাচিত এলাকার হবিগঞ্জ-১ আসন (নবীগঞ্জ-বাহুবল) এর নবীগঞ্জ থানার ৪নং দীঘলবাক ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফাদু্ল্লাহ (জামার গাঁও)এর একজন বাসিন্দা। মাননীয় এমপি মহোদয় হবিগঞ্জ-১ আসন (নবীগঞ্জ-বাহুবল) বিশেষ দৃষ্টি আকর্ষণ করে জানাতে চাই যে, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ নবীগন্জের সহজ সরল মানুষকে মানুষ ভাবে না। তাঁরা এই উপজেলা ও পৌরসভার মানুষের সরলতাকে পুজি করে প্রতিদিন বিদ্যুৎ নিয়ে বিভিন্ন ভোগান্তি ও বিশেষ হয়রানি করে যাচ্ছেন। গ্রীম্মে শুরু হওয়ার সাথে সাথে লোডশেডিংয়ের ভোগান্তি বেড়েছে। পবিত্র রমজানে লোডশেডিং হচ্ছে। লোডশেডিংয়ের কারনে হাঁপিয়ে উঠছে সাধারন মানুষ।এতে ভোগান্তিতে আছেন এলাকার মানুষ। ইফতারের আগে,তারাবির নামাজের আগে, সেহেরির আগে এবং মধ্যরাতে লোডশেডিং বিদ্যুৎ উধাও হয়ে যাচ্ছে। পবিত্র রমজান মাসেও সেহরী ও ইফতারের সময় নবীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কারণে পৌর এলাকাসহ উপজেলার গ্রামের সাধারণ মানুষ অন্ধকারে থাকতে হয়। পল্লী বিদ্যুৎ’এ অ‌তিষ্ট নবীগঞ্জবাসী। এ সময় তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়ে মানুষ। বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ঠ নবীগন্জবাসী। ঘন ঘন লোডশেডিংয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। নবীগঞ্জবাসীর সব‌চে‌য়ে বড় দূ‌ভোগের নাম পল্লী‌বিদ্যুৎ। দিনে কমপক্ষে ১৫/২০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এতে করে দিনে ১৪/১৫ ঘণ্টা বিদ্যুৎ বিহীন থাক‌তে হ‌চ্ছে নবীগঞ্জবাসী‌কে। এমনকি গত তিন বছর যাবৎ লাইন মেরামত করার অজুহাতে সপ্তাহে ২ দিন (শুক্রবার ও শনিবার) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এভাবে বিদ্যুৎ আসা-যাওয়া করায় প্রচণ্ড গরমে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি সমস্যায় পড়েছে। এই পবিত্র রমজানের দিনগুলোতে লোডশেডিং একটি কষ্টের নাম। চলমান গ্রীষ্মকাল ও পবিত্র রমজান মাসে বিদ্যুৎ বিঘ্নিতায় অতিষ্ঠ হয়ে পড়েছে পল্লী বিদ্যুৎ গ্রাহকরা। নবীগন্জ উপজেলার বৈদ্যুতিক লোডশেডিং এর শিকার মুসল্লিরা। রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানালেও রমজানের শুরু থেকেই বেড়ে গেছে লোডশেডিং। হাজার হাজার বিদ্যুৎ গ্রাহককে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। নবীগন্জ উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ব্যাপক লোডশেডিং। এতে মানুষকে তীব্র গরমের মধ্যে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। নবীগন্জ উপজেলা সদর সহ এলাকার ভুক্তভোগীরা বলছেন, দিন ও রাত মিলে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। এতে করে রাতের বেলায় বেশি ভোগান্তিতে পড়ছি আমরা। এই ভাবে রমজান মাসে লোডশেডিং হলে অনেক কষ্ট হয় আমাদের। দৈনন্দিন কাজের পাশাপাশি এতে ছাত্রছাত্রীদের লেখাপড়ার কাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৈশাখের এই তপ্ত রোদ ও প্রচণ্ড গরমে অস্বস্তিতের মধ্যে রয়েছে মানুষ। নবীগন্জে প্রায় ৩৫-৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। কাটফাটা রোদে রাস্তাঘাটে মানুষের চলাচল কমেছে। সূর্যের প্রখর তাপ সহ্য করতে না পেরে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন। তীব্র তাপদাহ ও তার উপর বিদ্যুতের অসহনীয় ভোগান্তী স্কুল পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীরা পড়েছে বেশি বেকায়দায়। তীব্র তাপদাহের কারনে শিক্ষার্থীরা পেঠ ব্যাথা, ডায়রিয়া, জন্ডিসসহ বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছেন। সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগে, যেখানে বিদ্যুৎ থাকে না সেখানে আবার বিদ্যুতের কিসের সংস্কার! তাদের এ ধরনের প্রতারনা থেকে নবীগন্জবাসী আশু মুক্তি ও আপনাদের হস্তক্ষেপ কামনা করছে। কিছু অসাধু কর্মকর্তার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এটার সুষ্ঠু সুরাহা হওয়া দরকার। এমতাবস্থায় বিদ্যুতের এহেন পরিস্থিতি চলতে থাকলে সরকার ও আপনার ব্যাপক ভাবমুর্তির ক্ষতি হবে। বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে সারা দেশে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বিদুৎ এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হলো। দয়া করে একটু সুদৃষ্টি দিন। আপনে নবীগন্জের সর্বোচ্চ অভিভাবক তাই আপনার দিকে চেয়ে আছে ছাত্র, শিক্ষক, বিভিন্ন কর্মপেশার মানুষসহ সাধারণ জনগণ। পরিশেষে, আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি এবং আমরা হবিগঞ্জ – বাহুবলবাসী যেন দীর্ঘকাল আপনাকে আমাদের মাঝে পাই, সেই কামনাও থাকবে। পত্রে অসাবধানতাবশত যে কোনো ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা পোষণ করি।

20181210_131841

বিনীত নিবেদক আবু জাফর শিহাব (এল এল বি) হবিগঞ্জ-১ আসনের (নবীগঞ্জ-বাহুবল) একজন সচেতন নাগরিক।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.