বালিশ বিক্ষোভ অব্যাহত

রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে ফের বালিশ হাতে বিক্ষোভ করেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন নামে একটি সংগঠন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, রূপপুর পারমাণবিক প্রকল্পে লুটপাটের মহা উৎসব চলছে। বাংলাদেশ এখন একটা মগের মুল্লুকে পরিণত হয়েছে। রূপপুর পারমাণবিক প্রকল্পে লুটপাটই তার প্রমাণ। আমরা মনে করি শাসক দলের নেতারা এই দুর্নীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে, কিন্তু দুর্নীতি দমনে ভূমিকা প্রশ্নবিদ্ধ। অবিলম্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেশে দুর্নীতি নির্মূলের দাবি জানান তিনি।

শুদ্ধস্বর/ বি তালুকদার

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.