পাকিস্তানের সেনা এবং নির্বাচিত সরকারগুলির মধ্যে একটাই মিল, তা হল এরা ভারতের ‘অন্ধ শত্রু

পাকিস্তানের মানসিকতা, দৃষ্টিভঙ্গি, সেখানকার প্রশাসন এবং সেনাবাহিনীর চরিত্র নিয়ে ব্যাখ্যা দিলেন আমেরিকার মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ-র (সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি) প্রাক্তন প্রধান মাইকেল মোরেল। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গোটা দুনিয়া জানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হল পাকিস্তান। ইসলামিক সন্ত্রাস, পঙ্গু প্রশাসন, পরমাণু অস্ত্রভাণ্ডার আর উচ্চাকাঙ্ক্ষী সেনাবাহিনীর সম্মিলিত অবস্থানই পাকিস্তানকে দুনিয়ার মানুষের কাছে অতিবিপজ্জনক করে তুলেছে। অনেক রাজনীতিবিদের ধারণাও নেই পাকিস্তান নিজের দেশের মানুষের জন্য এবং বহির্বিশ্বের জন্যও একটা মারাত্মক বিপদ।

 

তিনি বলেছেন,  সবাই পাকিস্তানের সেনা এবং নির্বাচিত সরকারগুলির মধ্যে একটাই মিল। তা হল, এরা ভারতের ‘অন্ধ শত্রু’। এই শত্রুতা এতটাই একপেশে এবং অন্ধ যে ভারত সরকারের সাধারণ কথা বা বিবৃতিকেও বছরের পর বছর পাকিস্তানের প্রশাসন সন্দেহ করে থাকে। ভারতের সর্বনাশ এবং ধ্বংস কামনা করেন পাক প্রশাসনের কর্তারা। স্বাধীনতার পর থেকে এই মানসিকতা এবং চরিত্র পাকিস্তানের বদলায়নি। কারণ এটাই পাকিস্তানের সাধারণ চরিত্র। তবে এতে যে আখেরে তাদেরই আর্থিক ক্ষতি হচ্ছে তা বোঝার মতো অবস্থাতেই নেই ইসলামাবাদ। ইসলামকে ব্যবহার করে ভারতের সঙ্গে অন্ধ শত্রুতা বজায় রাখা এবং তা কার্যকর করার জন্য সন্ত্রাসবাদী তৈরি করাটাই পাকিস্তানের বেঁচে থাকার একমাত্র রসদ। পাকিস্তানি সেনা ও আইএসআইকে তীব্র আক্রমণ করে মোরেল বলেছেন, ভারতকে জব্দ করতে দুধ-কলা দিয়ে কালসাপ পুষেছে পাকিস্তান। ছোবল খেতেই হবে। এভাবেই নিজের ধ্বংস ডেকে আনছে ওরা। বারাক ওবামার আমলে সিআইএ-র ভারপ্রাপ্ত ডিরেক্টর ছিলেন মাইকেল মোরেল। ২০১১-য় পাকিস্তানের অ্যাবটাবাদে ওসামা বিন লাদেনকে খতম করতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর।

শুদ্ধস্বর/এইচ বি

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.