নাইজেরিয়ায় জঙ্গি হামলায় ২৫ সেনা নিহত

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে জঙ্গিদের চোরাগোপ্তা হামলায় অন্তত ২৫ সেনাসহ বহু বেসামরিক নিহত হয়েছেন।

শনিবার সকালে হামলাটি চালানো হয় বলে দুটি নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে।

এটি এক সপ্তাহের মধ্যে নাইজেরিয়ার সেনাবাহিনীর ওপর চালানো দ্বিতীয় প্রাণঘাতী হামলা।

সৈন্যরা বোর্নো রাজ্যের একটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সময় জঙ্গিরা তাদের ওপর হামলা চালায়।

বেসামরিকদের গাড়িবহরটিতে ৫০টির মতো গাড়ি ছিল বলে জানিয়েছেন একটি সূত্র। সৈন্যরা তাদের পাহারা দিয়ে সরিয়ে নিচ্ছিল।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.