নাগরিকঐক্য চট্রগ্রাম জেলা শাখার আলোচনা সভা ও ইফতার ২৬ মে নগরীর একটি অভিজাত হোটেল এ জেলা আহবায়ক জননেতা সোহরাব হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন জে এস ডি নেতা- গোলাম জিলানী চোধুরী,নাগরিকঐক্য নেতা অধ্যাপক শাহিন আলরাজী,অধ্যাপক ফোরকান উদ্দিন, শ্রমিক নেতা ছিদ্দিকুল ইসলাম, নুরুল আফসার স্বপন,হাজী মাবুদ, গিয়াস উ দ্দিন,প্রমুখ।
বক্তারা চট্টগ্রামে নাগরিক ঐক্যকে সুসংহত করার লক্ষ্যে প্রতিটি এলাকায় সংগঠন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন । তারা বলেন আগামীতে গণতান্ত্রিক আন্দোলনে নাগরিক ঐক্য চট্টগ্রাম শাখা অগ্রণী ভুমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।
শুদ্ধস্বর/ এন হাসান

