ঘূর্ণিঝড় ফণী’র বর্তমান অবস্থান দেখুন সরাসরি

গত ৪৩ বছরের ইতিহাসে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। ঘূর্ণিঝড় ফণী গত এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরে প্রবল শক্তি সঞ্চয় করেছে। এটি অত্যন্ত ক্ষীপ্রতার সাথে অগ্রসর হচ্ছে। ওড়িশায় এটি আঘাত হেনেছে সকাল পৌনে ৯টার দিকে। সকাল সাড়ে ১০টায় কলকাতা থেকে ফণীর অবস্থান ছিল ৪১৮ কিলোমিটার দূরে। দিঘা থেকে ৩৬৪ কিলোমিটার।

শুক্রবার দুপুরে বাংলাদেশের মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় ফণী’র বর্তমান অবস্থান সরাসরি দেখুন:

এরই মধ্যে পুরী উপকূলে আঘাত হেনেছে। পুরী উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ২১০ কিলোমিটার।

দেশটির সংবাদমাধ্যম বলছে, ঘূর্ণিঝড় ফণীর কারণে তীব্র হাওয়া এবং বৃষ্টির জেরে অন্ধ্রপ্রদেশের রাস্তার ধারে বৈদ্যুতিক পোল ও গাছ-পালা উপড়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্থানীয় প্রশাসন।

 

শুদ্ধস্বর/এন.হাসান

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.