গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন অ্যাডভোকেট আনসার খান

নিজস্ব প্রতিবেদক: গণফোরাম সিলেট মহানগর কমিটির  সভাপতি অ্যাডভোকেট আনসার খান গণফোরাম এর জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।গত ২৬ এপ্রিলে ঢাকায় এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল এবং ৫মে ঢাকায় এক সংবাদ সম্মেলনে গণফোরামের সভাপতি খ্যাতিমান আইনবিদ ডক্টর কামাল হোসেন ১১১সদস্যবিশিষ্ঠ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন। গণফোরামের পুনর্গঠিত কমিটিতে সভাপতি হিসেবে বহাল আছেন ডঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক  পদে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, সাবেক মন্ত্রী ডক্টর এ,এস,এম,কিবরিয়ার  পুত্র ডক্টর রেজা কিবরিয়া।

উল্লেখ্য,নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনসার খান এর রাজনৈতিক জীবনের শুরু ছাত্র ইউনিয়ন এর মাধ্যমে। সত্তর দশকের মধ্যভাগে তিনি ছাত্র ইউনিয়ন সিলেট জেলা কমিটির সভাপতি ছিলেন। ১৯৯২সালের শেষ দিকে ডক্টর কামাল হোসেন এর নেতৃত্বে গণতান্ত্রিক ফোরাম গঠিত হলে মিঃ খান এতে যোগদান করেন এবং পরে এর নাম হয় গণফোরাম। তিনি গণফোরাম মৌলভীবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ছিলেন। পরে সিলেট মহানগর কমিটির সভাপতি হন ২০০৬সালে এবং ২০১১সালে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন।২০০৬সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় সিলেট জেলা ও মহানগর এর লিয়াজো কমিটির অন্যতম সদস্য হিসেবে অ্যাডভোকেট আনসার খান বিশেষ ভুমিকা পালন করেছিলেন।

এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট আনসার খান বলেন, তিনি এ দায়িত্ব পেয়ে আনন্দিত। দল তার দীঘর্দিনের কর্মকান্ডের মুল্যায়ন করেছে। তিনি সিলেটে দলীয় কার্যক্রম বেগবান এবং শাক্তিশালী করতে উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করতে পারবেন বলে মনে করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.