বিএনপি নেত্রী নিপুন রায়কে ভারত যেতে বাধা

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ভারত যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টায় নভোএয়ারের একটি নিয়মিত ফ্লাইটে তার ভারত যাওয়ার কথা ছিল। পরে একাধিক মামলার আসামি হওয়ার কথা বলে তাকে রাজধানীর শাহজালাল বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয় ইমিগ্রেশন পুলিশ। বিষয়টি নিশ্চিত করে নিপুণ রায় চৌধুরী গণমাধ্যমকে   বলেন, ব্যক্তিগত সফরে স্বপরিবারে ভারতের কলকাতা যেতে চেয়েছিলাম। ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় ফেরার রিটার্ন টিকিটও আমাদের ছিল। কিন্তু আমাকে মামলার অজুহাত দেখিয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ যেতে দেয়নি। বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে।

এর আগে ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে বাধা দেয়া হয়। দুদিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল তার। আজ বাধা দেয়া হলো তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীকে।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.