শামসুন নাহার হলের ভিপি এসকে তাসনিম আফরোজ ইমির শরীরে ডিম নিক্ষেপ

শামসুন নাহার হলের ভিপি এসকে তাসনিম আফরোজ ইমির শরীরে ডিম নিক্ষেপ করা হয়েছে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে সারারাত সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের গেটে থাকার ঘোষণা দিয়েছেন। বর্তমানে ওই হলের গেটে অবস্থান করছেন ইমি।

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে তাসনিম আফরোজ ইমি স্ট্যাটাসে লেখেন, ‘প্রোক্টর স্যারের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি। তিনি আমার ফোন রিসিভ করেননি। অন্য কাউকে দিয়ে ফোন দেয়ালে ফোন কেটে দিয়েছেন। এ ঘটনা অবশ্য আমার ক্ষেত্রে নতুন নয়!

যারা আজকে আমার সঙ্গে, আমাদের সঙ্গে এই ব্যবহার করল, ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি আজ রাতে এসএম হলের গেট থেকে যাব না। প্রয়োজনে সারারাত বসে থাকব।

আমি ভেতরে যখন এসএম হল ছাত্রলীগের সেক্রেটারি তাপসকে জিজ্ঞেস করলাম আমার গায়ে ডিম কেন মেরেছে, সে উল্টো আমাকে ধমকিয়েছে। ওরা ক্ষমা না চাওয়া পর্যন্ত আমি এসএম হলের গেট থেকে যাব না। প্রয়োজনে সারারাত বসে থাকব।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.