শপথ গ্রহণ করলেন বিএনপি থেকে নির্বাচিত ৪ সংসদ সদস্য

৩০ ডিসেম্বরের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে একাদশ জাতীয় সংসদে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি যোগ না দেয়ার সিদ্ধান্ত নিলেও সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বিএনপি থেকে নির্বাচিত আরও ৪ সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। এর ফলে একমাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া দলটির নির্বাচিত বাকি সবাই শপথ গ্রহণ করলেন।

সোমবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করান।

শপথ শপথ গ্রহণ করা সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুন অর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার ভূঁইয়া, বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনের মোশারফ হোসেন।

এর আগে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ, গণফোরামের সুলতান মনসুর ও মোকাব্বির খান।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে শপথ নেওয়ায় ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদকে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.