রোববারের শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জন

রোববারের সন্ত্রাসী হামলায় শ্রীলঙ্কায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৯। এখনও হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াই করছেন অনেকে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের এ সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। ওদিকে সরকার দেশে নিরাপত্তা ফেরানের প্রত্যয় ঘোষণা করেছে। আগেভাগে সন্ত্রাসী হামলার সতর্কতা থাকা সত্ত্বেও কেন তা থামাতে ব্যর্থ হয়েছে সরকার তা নিয়ে চলছে বিতর্ক। মঙ্গলবার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, পুলিশ প্রধান সুজুথের দেয়া সতর্কতা তাকে জানানো হয় নি। তিনি এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। একই রকম কথা বলেছেন প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহে।

শুদ্ধস্বর/এইচ বি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.