রাজনীতি হচ্ছে সমাজ পরিবর্তনের হাতিয়ার

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, সমাজের অন্যায়, অসংগতির বিরুদ্ধে যুবকদেরই দাবি তুলতে হবে, সমাজ পরিবর্তনের হাতিয়ার হচ্ছে রাজনীতি, তাই সকলকে রাজনীতি সচেতন হতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, সবাই দল করবেন, কোন দলের সদস্য হবেন তেমন কিন্তু নয়, কিন্তু রাজনৈতিক সচেতন হতে হবে সবাইকে। বর্তমান সময়ে রাজনীতি একটি নেতিবাচক বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীরা অনেকেই এখন রাজনীতি করতে চায় না। সমস্যা সব জায়গায় থাকতে পারে, তার মানে এই নয় সেই পুরো পেশাটি খারাপ। তার চেয়ে বড় কথা রাজনীতির উপর সবকিছু নির্ভরশীল। অধিকার, সামনে এগিয়ে যাওয়া সবকিছুই রাজনীতির উপর নির্ভরশীল।

শনিবার দুপুরে কুমিল্লার টাউন হল মিলনায়তনে পথিকৃত সমাজকল্যাণ সংস্থার আয়োজনে দুদিন ব্যাপী যুব-তরুণ উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুদ্ধস্বর/এন.হাসান

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.